Kharagpur

Kharagpur: প্রদীপের পৌরসভায় মর্যাদা দেবাশীষ-রবিশঙ্করদের! ৭০ দিন পর সিআইসি পেল খড়্গপুরবাসী, গুরত্ব নতুনদেরও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ মে:অবশেষে বহু প্রতীক্ষিত সিআইসি (Chairman in Council) বা পুর-পারিষদ’দের নাম ঘোষণা করা হল খড়্গপুর পৌরসভায়। ১৬ মার্চ বোর্ড গঠনের প্রায় ৭০ দিন পর ৫ জন সিআইসি’র নাম ঘোষণা হল, খড়্গপুরে। শুক্রবার বিকেলে খড়্গপুর পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার এবং ভাইস চেয়ারম্যান তৈমুর আলি খানের উপস্থিতিতে এই ৫ জনের নাম ঘোষণা করা হল। সিআইসি হয়েছেন, প্রদীপ বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত, যথাক্রমে দেবাশীষ চৌধুরী (মুনমুন) এবং রবিশঙ্কর পান্ডে’র স্ত্রী যথাক্রমে- নমিতা চৌধুরী (১৭ নং ওয়ার্ড) এবং রীতা পান্ডে (২৮ নং ওয়ার্ড)। নমিতা’কে জঞ্জাল এবং রীতা’কে কর (ট্যাক্স অ্যান্ড রেভিনিউ) এর দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, প্রত্যাশামতোই ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর কল্যাণী ঘোষ-কে দেওয়া হয়েছে জলের দায়িত্ব। এদিকে, সবথেকে গুরুত্বপূর্ণ পূর্ত বিভাগের দায়িত্ব পেয়েছেন ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর চন্দন সিং। এই পূর্ত বা পি ডব্লিউ ডি (PWD) নিয়েই বিভিন্ন কাউন্সিলরদের মধ্যে দড়ি টানাটানি চলছিল! শেষমেশ দায়িত্ব পেলেন স্বচ্ছ ভাবমূর্তির চন্দন সিং। তবে, সকলকে চমকে দিয়ে ১২ নং ওয়ার্ডের বিষ্ণু প্রসাদ’কেও সিআইসি করা হয়েছে। তাঁকে ট্রেড লাইসেন্স এর দায়িত্ব দিয়েছে দল ওরফে রাজ্য নেতৃত্ব।

খড়্গপুর পৌরসভা :

তবে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে অভিজ্ঞ অপূর্ব ঘোষ (৩৪ নং ওয়ার্ডের কাউন্সিলর)-কে সিআইসি করেনি দল! একসময়, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে পূর্ত দফতরের সিআইসি হিসেবে যাঁর নাম বারবার আলোচনায় উঠে আসছিল, সেই অপূর্ব-কে ৫-টি সিআইসি’র কোনোটিরই দায়িত্ব দেয়নি দলীয় নেতৃত্ব। সম্প্রতি, তাঁর ওয়ার্ডে জঞ্জাল ও নিকাশি সমস্যা সামনে এসেছিল বিজেপির যুব কর্মী সৌরভ নাথের আন্দোলন’কে কেন্দ্র করে। সেটাও হয়তো অপূর্ব’র বিপক্ষে যেতো পারে বলে মনে করা হচ্ছে। তবে, অপূর্ব সহ ৬ জন কাউন্সিলর-কে বিভিন্ন কমিটির প্রধান (Head/in-charge) করা হয়েছে। অপূর্ব ঘোষ ছাড়াও, এই কাউন্সিলর’রা হলেন- ডি.বাসন্তী (২১ নং ওয়ার্ড), এ. পূজা নাইডু (১৮ নং ওয়ার্ড), প্রবীর ঘোষ (১২ নং ওয়ার্ড), রোহণ দাস (২৬ নং ওয়ার্ড) এবং বি. হ্যারিশ (১০ নং ওয়ার্ড)। বোঝাই যাচ্ছে, বাসন্তী, পূজা, প্রবীর, হ্যারিশ, রোহণ-দের মতো নতুনদেরও এবার গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে, কাউন্সিলর ইন চার্জ হিসেবে যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে অধিকাংশই প্রদীপ অনুগামী হিসেবে পরিচিত নন। তাই, পৌরসভায় প্রদীপ গোষ্ঠী ও প্রদীপ বিরোধী গোষ্ঠীর মধ্যে ভারসাম্য আনতেই, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। স্বয়ং, প্রদীপ অবশ্য জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তালিকা অনুমোদন করেছেন। তাঁর, সিদ্ধান্তই চূড়ান্ত।” অন্যদিকে, জেলা চেয়ারম্যান অজিত মাইতি এবং জেলা সভাপতি সুজয় হাজরা-ও জানিয়েছেন, শীর্ষ নেতৃত্বের অনুমোদনক্রমে কাউন্সিলরদের এই দায়িত্ব দেওয়া হয়েছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 week ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

2 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

3 weeks ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

1 month ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

1 month ago