Midnapore

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (DPSC)-র। জেলার ৫১টি সার্কেল (চক্র) ও ডিপিএসসি মিলিয়ে বছরের ৫২টি সপ্তাহ জুড়ে ধারাবাহিকভাবে মোট ৫২টি রক্তদান শিবির আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার ঠিক এমনটাই জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান অনিমেষ দে।

মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ:

বিজ্ঞাপন:

চেয়ারম্যান জানান, জেলায় রক্তের অভাব পূরণ করতে মিডনাপুর ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের তরফে পশ্চিম মেদিনীপুর ডিপিএসসি-র কাছে এই আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়েই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি এও বলেন, ‘চলতি বছরের জানুয়ারি মাসে জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মঞ্চ থেকেই আমি এই পরিকল্পনার কথা ঘোষণা করেছিলাম। এবার তা আনুষ্ঠানিক রূপ পেল।’ ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের তরফে অসীমকুমার ধর, মৃত্যুঞ্জয় সামন্ত প্রমুখ বলেন, শিক্ষক-শিক্ষিকারা সারা বছর ধরেই বিক্ষিপ্তভাবে রক্তদান করে থাকেন। এমনকি জেলার বহু স্কুল রক্তদান শিবিরেরও আয়োজন করেন। তবে, এবার থেকে বছরের ৫২টি সপ্তাহ জুড়ে জেলার ৫১টি চক্র এবং সংসদের (ডিপিএসসি-র) একটি সহ মোট ৫২ টি শিবির ধারাবাহিকভাবে সংগঠিত করা হবে।

News Desk

Recent Posts

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

7 days ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

1 week ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

1 week ago

Midnapore: দ্বারোদঘাটন করেছিলেন রবীন্দ্রনাথ, মেদিনীপুরের ‘বিদ্যাসাগর স্মৃতি মন্দির’ সংস্কারে ৮০ লক্ষ টাকা বরাদ্দ মুখ্যমন্ত্রীর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: মেদিনীপুর শহরের ঐতিহাসিক প্রেক্ষাগৃহ 'বিদ্যাসাগর স্মৃতি মন্দির'…

1 week ago

Midnapore: সিগারেটের দাম কি সত্যিই বেড়েছে? মেদিনীপুরে কালোবাজারি নিয়ে ক্ষুব্ধ সংস্থা, খোলা হলো ‘ফেয়ার প্রাইস’ শপ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ ফেব্রুয়ারি: পাইকারি দোকানে প্যাকেট পিছু ১০ থেকে ২০টাকা…

1 week ago

Valentine Day: ‘ভালোবাসার মানুষের হাতে ফুল তুলে দিয়েই কাজ শুরু করব…’, ডেলিভারি বয় আমনের কথা মন ছুঁয়ে গেল দোকানদারেরও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ ফেব্রুয়ারি: 'ছোটি ছোটি খুশিয়োমে খোয়ে হুয়ে হাম...।' ছোট…

2 weeks ago