Shootout

Shootout : ফের শুটআউট পশ্চিম মেদিনীপুরে! অর্থলগ্নি সংস্থার কর্মীকে গুলি করে, টাকার ব্যাগ ছিনিয়ে চম্পট দুষ্কৃতীদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ নভেম্বর: ফের শুট আউটের ঘটনা পশ্চিম মেদিনীপুরে! লুঠের উদ্দেশ্যে গুলি চললো বেসরকারি সংস্থা (ফিনান্স কোম্পানি)’র এক কর্মীর উপর। জানা গেছে, অর্থলগ্নি সংস্থার ওই কর্মী মঙ্গলবার বিকেল নাগাদ টাকা সংগ্রহ করে, খড়্গপুর গ্রামীণ এলাকা থেকে শহরের দিকে ফেরার পথে, গ্রামীণ থানার অন্তর্গত শ্যামলপুর এলাকার রাজ্য সড়কের উপর তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। একটি গুলি সংস্থার কর্মী শেখ রাহুজুল কাজী’র পায়ে লাগে। লাগা মাত্র সে মাটিতে পড়ে যায়। সেই সময় তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে, দুষ্কৃতীরা বাইকে করে চম্পট দেয়!

গুলিবিদ্ধ যুবক :

গুলি লাগে যুবকের পায়ে :

এদিকে, গুলিবিদ্ধ অবস্থায় বছর ৩০ এর গুলিবিদ্ধ ওই যুবককে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে, তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই মুহূর্তে যুবক স্থিতিশীল বলে জানা গেছে। ওই যুবক জানিয়েছে, ব্যাগে প্রায় দেড় লক্ষ টাকা ছিল! এদিকে, ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়্গপুর লোকাল থানার পুলিশ। এখনও অবধি কেউ গ্রেফতার বা আটক হয়নি বলে জানা গেছে।

ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া গুলির খোল :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

3 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago