দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ আগস্ট: পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানা এলাকার পাটাসোলের জঙ্গল থেকে এক কিশোর ও কিশোরী-র ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করলো গোয়ালতোড় থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ওই কিশোরীর নাম মৌমিতা মাহাত, বয়স ১৮ এবং কিশোরের নাম সৌগত মাহাত, বয়স ১৭। দু’জনই পাটাসোল গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। সোমবার বিকেল থেকে তারা নিখোঁজ ছিল বলে জানা গেছে। অবশেষে আজ দুপুরে পাটাসোলের জঙ্গলে যুগলের দেহ উদ্ধার হয়! ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য যে, সোমবার বিকেল থেকে মৌমিতা ও সৌগত-কে খুঁজে পাচ্ছিলনা তাদের পরিবার। এরপর, মঙ্গলবার দুপুরে এলাকার কিছুজন জঙ্গলে দেখেন, একটি গাছের ডাল থেকে ওই কিশোরীর ওড়না’তে ফাঁস লাগিয়ে দু’জন ঝুলছে! নিথর দেহ। আতঙ্কিত হয়ে তাঁরা সঙ্গে সঙ্গে পুলিশ ও তাদের পরিবার’কে খবর দেয়। ঘটনাস্থলে এসে পুলিশ দেহ দুটি উদ্ধার করে। পরিবারের লোকজন তাদের চিহ্নিত করার পর ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। দু’জন ওই একই গ্রামের (পাটাসোল) বাসিন্দা ছিল। পরিবারের তরফে প্রেমে বাধা পেয়েই আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান! ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…