Accident

বৃষ্টির মধ্যেই পশ্চিম মেদিনীপুরে জাতীয় সড়কের উপর ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু ১ জনের, গুরুতর আহত ২ জন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: ঘূর্ণাবর্তের জেরে দফায় দফায় বৃষ্টিপাত চলছে পশ্চিম মেদিনীপুর জেলাতেও। এর মধ্যেই মঙ্গলবার দুপুর নাগাদ ৬০ নং জাতীয় সড়কের উপর ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা! একটি কনটেইনার এবং একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ১ জনের। গুরুতর আহত ২ জন। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের বাখরাবাদ এলাকায় ৬০ নং জাতীয় সড়কের উপর এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

চাপা পড়ে মৃত্যু চালকের :

স্থানীয় সূত্রে জানা গেছে, চানাচুর বোঝাই একটি টেম্পো গাড়ি বেলদা থেকে নারায়ণগড়ের দিকে যাচ্ছিল। ঠিক উল্টোদিক থেকে আসছিল একটি মালবাহী দশ চাকার কনটেইনার। ৬০ নম্বর জাতীয় সড়কের উপর বাখরাবাদের কাছে, টেম্পো গাড়িটি একটি লরিকে ওভারটেক করতে চাইলে উল্টো দিক থেকে আসা কনটেইনারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এর ফলে কনটেইনারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে উলটে যায়। চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। অপরদিকে, টেম্পো গাড়ির চালক ও খালাসি গুরুতর আহত হয়। তাদের স্থানীয়রা উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানোর ব্যবস্থা করে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগিয়েছে নারায়ণগড় থানার পুলিশ বাহিনী।

নয়ানজুলি তে পড়ে গেল কনটেইনার :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago