Science and Technology

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল কলকাতার ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোটন সেন্টার (Variable Energy Cyclotron Centre/ VECC)। কেশপুর ব্লকের আনন্দপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে, সংস্থার বিশেষ অনুমতি নিয়ে এই শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়। মূলত, বিদ্যালয়ের পদার্থবিদ্যা বিষয়ের শিক্ষক তথা বিশিষ্ট গবেষক সঞ্জয় পালের উদ্যোগেই বিখ্যাত এই পারমাণবিক গবেষণা কেন্দ্র ঘুরে দেখার সুযোগ পায় স্কুল পড়ুয়ারা।

পারমাণবিক গবেষণা কেন্দ্রের সামনে:

বিজ্ঞাপন:

চলতি সপ্তাহে স্কুলের প্রায় ২৫ জন ছাত্রছাত্রীকে নিয়ে ভারতের অন্যতম শীর্ষ এই পারমাণবিক গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষকরা। সঞ্জয় বাবু ছাড়াও এই সফরে ছিলেন রসায়নের শিক্ষক পাপুন মণ্ডল, ইংরেজির শিক্ষক নয়ন ঘোষ। সঞ্জয় বাবু জানান, ‘VECC ভারতের অন্যতম শীর্ষ পারমাণবিক গবেষণা কেন্দ্র, যেখানে সাইক্লোট্রনের মাধ্যমে উচ্চশক্তির আয়ন ত্বরিত করে মৌলিক নিউক্লিয়ার গবেষণা ও চিকিৎসা-উপযোগী রেডিওআইসোটোপ উৎপাদন করা হয়। ভিজিটের সময় ছাত্রছাত্রীরা রুম টেম্পারেচার সাইক্লোটনের কার্যপ্রণালী সম্পর্কে জানার সুযোগ পায়। পাশাপাশি, প্রায় ১০ ফুট পুরু কংক্রিট ও সীসা (lead) দ্বারা বিশেষভাবে সুরক্ষিত সুপারকন্ডাকটিং সাইক্লোটন কক্ষের ভেতরে প্রবেশ করে যন্ত্রটি সরাসরি সচক্ষে পর্যবেক্ষণ করার এক বিরল অভিজ্ঞতা অর্জন করে। সেখানে তারা আয়ন বিম কীভাবে উৎপন্ন ও পরিচালিত হয়, কীভাবে শক্তিশালী সুপারকন্ডাকটিং চৌম্বক ক্ষেত্র কণাকে বৃত্তাকার পথে ত্বরিত করে এবং কীভাবে তা নির্দিষ্ট লক্ষ্যে প্রেরণ করা হয়—এসব বিষয়ে বিস্তারিত ধারণা লাভ করে। পাশাপাশি রেডিয়েশনের প্রকৃতি, শিল্ডিং ব্যবস্থা, ডোজ মনিটরিং এবং নিরাপত্তা প্রোটোকল সম্পর্কিত খুঁটিনাটি বিষয়ও তারা শেখে।’ পাপুন বাবু ও নয়ন বাবু বলেন, ‘আধুনিক গবেষণাগার ও নিয়ন্ত্রণ কক্ষ পরিদর্শন এবং বিজ্ঞানীদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ শিক্ষার্থীদের কাছে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা হয়ে ওঠে। এটি তাদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব গবেষণার সঙ্গে গভীরভাবে যুক্ত করতে সক্ষম হবে বলেই আমাদের মনে হয়।’

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

2 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

3 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

4 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 months ago