Accident

হেলমেট বাধ্যতামূলক করেছে জেলা পুলিশ, তার মধ্যেই জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু পশ্চিম মেদিনীপুরের যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: জাতীয় সড়কে হেলমেট বাধ্যতামূলক করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে। দুর্ঘটনায় মৃত্যু কমাতে বাইক চালক ও আরোহীদের হেলমেট ব্যবহারের জন্য কড়া নির্দেশ দিয়েছেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। সেই মতো চলতি সপ্তাহ থেকেই পুলিশি ধরপাকড় শুরু হয়েছে। তার মধ্যেই শুক্রবার ৬০ নং জাতীয় সড়কের উপর, খড়্গপুর গ্রামীণ এলাকায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা! অমিত আদক নামে এক বাইক চালকের মৃত্যু হল পথ দুর্ঘটনায়। মাত্র ৩১ বছরের যুবকের বাড়ি নারায়ণগড় ব্লকের কাঁঠালিয়া গ্রামে। তার বাবার নাম গণেশ আদক।

মৃত অমিত আদকের দেহ উদ্ধার করল খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ :

স্থানীয় সূত্রে জানা গেছে, ৬০ নং জাতীয় সড়কে মোটর সাইকেল নিয়ে যাচ্ছিলেন অমিত আদক নামে ওই যুবক। খড়্গপুর গ্রামীণের ওয়ালিপুর এলাকায়, তার বাইকের পেছনে ধাক্কা মেরে পালিয়ে যায় দ্রুতগতির একটি ট্রাক। বাইক নিয়ে ছিটকে পড়ে যান অমিত। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার! স্থানীয়রা পুলিশকে খবর দিলে, খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। তবে, অমিতের মাথায় হেলমেট ছিল কিনা জানা যায়নি! ঘাতক ট্রাকটির সন্ধান চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago