Accident

Accident: পশ্চিম মেদিনীপুরে দু’টি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২ জনের, আহত এক শিশু সহ চার

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১০ আগস্ট: দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২; আহত এক শিশু সহ চার জন! ঘটনায় তীব্র চঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন কামারপাড়া এলাকার রাজ্য সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা নাগাদ চন্দ্রকোনারোড থেকে চন্দ্রকোনা গামী একটি বাইক দ্রুতগতিতে যাওয়ার সময় উল্টো দিক থেকে একটি বাইক দ্রুতগতিতে আসার সময় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই দুই মৃতদেহ উদ্ধারের পাশাপাশি স্থানীয়দের সহযোগিতায় আহত চারজনকে দ্বারিগেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করে।

দুর্ঘটনাগ্রস্ত বাইক :

আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাঁদেরকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পুলিশ জানিয়েছে হেলমেট না থাকার কারণেই এত বড় দুর্ঘটনা! প্রসঙ্গত দুর্ঘটনাকে এড়াতে প্রশাসনের তরফ থেকে বারে বারে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করা সত্ত্বেও, এইরকম ঘটনা ঘটায় সচেতনতা নিয়ে উঠেছে প্রশ্ন।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago