Accident

West Midnapore: জমিতে পড়ে থাকা হাইটেনশন বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে বাবার মৃত্যু, বাঁচাতে গিয়ে মৃত্যু ছেলেরও! পশ্চিম মেদিনীপুরে মর্মান্তিক দুর্ঘটনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ অক্টোবর: বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু পশ্চিম মেদিনীপুরে! শনিবার ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা পৌঁছলে ক্ষোভ উগরে দেন এলাকাবাসী।‌ প্রসঙ্গত, হাইটেনশন বিদ্যুতের তারে বিদ্যুতপৃষ্ট হয়ে শুক্রবার সন্ধ্যায় মোহনপুর থানার শিয়ালসাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধৌড়জামুয়া এলাকায় মৃত্যু হয় বাবা ও ছেলের। ঘটনায় জানা গেছে, ধৌড়জামুয়া এলাকার বাসিন্দা ৫৬ বছর বয়সী দুলাল চন্দ্র কর বিকেলে বাড়ি থেকে কিছুটা দূরে ধান জমিতে বাড়ির গবাদিপশুর জন্য ঘাস কাটতে যান। আর, ওই ধান জমিতেই পড়ে থাকা হাইটেনশন বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। এরপর, দীর্ঘক্ষণ বাবা ফিরছে না দেখে, বাবাকে ডাকতে গিয়ে সেখানে ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর ছেলে ২৯ বছর বয়সী বিষ্ণুপদ করের!

ঘটনাস্থলে ক্ষোভ:

এরপর, স্থানীয়রা দু’জনকে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ দপ্তরের গাফিলতি নিয়ে সরব হন। শুক্রবারই ঘটনাস্থলে উপস্থিত হয় মোহনপুর থানার পুলিশ। এদিকে, ময়নাতদন্তের পর শনিবার বাবা ও ছেলের দেহ গ্রামে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। ঘটনাস্থলে বেলদা থানার এসডিপিও সামিম বিশ্বাস সহ পুলিশ আধিকারিকরা পৌছলে, বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা। গ্রামবাসীদের বক্তব্য, “বিপজ্জনক অবস্থায় দীর্ঘদিন ধরেই হাইটেনশন তার পড়ে ছিল। বিদ্যুৎ দপ্তরে বারবার অভিযোগ জানানোর পরও, গুরুত্ব দেওয়া হয়নি! যার ফলস্বরূপ এই মর্মান্তিক দুর্ঘটনা।” তদন্তে, সমস্ত দিক খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুলিশ আধিকারিকরা।

সেই হাইটেনশন তার:

সেই ধান জমি:

Advertisement:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago