Accident

Paschim Medinipur: মাল বোঝাই ট্রাক হুড়মুড়িয়ে ঢুকে পড়ে দোকানে! কাকভোরে জাতীয় সড়কে দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ২১ জুলাই: ভালোভাবে ঘুম ভাঙার আগেই দুর্ঘটনা ১৬নং জাতীয় সড়কে! মালবাহী ট্রাক হুড়মুড়িয়ে ঢুকে পড়ে জাতীয় সড়কের পাশে অস্থায়ী ছাউনি দেওয়া একটি দোকানে। তারপরই উল্টে যায় জাতীয় সড়কের ধারে। বরাত জোরে প্রাণ বাঁচে দোকানের মালিকের! ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও, আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। শুক্রবার কাকভোরে দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের ডেবরা এলাকায় জাতীয় সড়কের উপর। এদিকে, দুর্ঘটনার পরই পলাতক ট্রাকের চালক ও খালাসি!

দুর্ঘটনাস্থলে চাঞ্চল্য:

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোরে ডেবরার হৈপত এলাকায় একটি মালবাহী ট্রাক বা লরি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে থাকা একটি দোকানে গিয়ে ঢুকে পড়ে। বরাত জোরে প্রাণে বেঁচে যান দোকানের মালিক সহ অন্যান্যরা। দোকানের মালিক জানিয়েছেন, “তখনও দোকান খুলিনি। তাই, ভাগ্যক্রমে প্রাণ রক্ষা হয়েছে।” তবে, অস্থায়ী ছাউনি দেওয়া দোকানটি সম্পূর্ন ভাবে ভেঙে গেছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ডেবরা থানার পুলিশ। তাঁরা দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিকে ক্রেনের সাহায্যে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন। জানা যায়, ট্রাক-টি কলকাতা থেকে খড়্গপুরের দিকে আসছিল। ট্রাকে আটা বোঝাই করা ছিল। দুর্ঘটনার পরই পলাতক গাড়ির চালক এবং খালাসি। তাঁদের খোঁজ শুরু করেছে ডেবরা থানার পুলিশ।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago