Accident

Accident: পশ্চিম মেদিনীপুরে দু’টি পৃথক দুর্ঘটনায় মৃত্যু একজনের, আহত একাধিক! মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শিশু, মহিলাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুন:পশ্চিম মেদিনীপুরে দু’টি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের। মৃত্যু’র সঙ্গে পাঞ্জা লড়ছেন একাধিক জন। দু’টি দুর্ঘটনাই ঘটেছে শুক্রবার (১০ জুন)। প্রথম দুর্ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার ঠাকুরচকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ীর কুলটিকরি এলাকা থেকে একটি অভিজাত চারচাকা গাড়িতে করে ৫ জন যাচ্ছিলেন পূর্ব মেদিনীপুরের পটাশপুরের দিকে। মাঝখানে, বেলদা থানার ঠাকুরচক এলাকায় (বেলদা ও খাকুড়দার মাঝামাঝি স্থানে) একটি লরির সঙ্গে চারচাকা ওই গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর আহত হন, চারচাকার মধ্যে থাকা সকলেই। তাঁদের মধ্যে এক প্রৌঢ়, এক‌ মহিলা এবং তাঁর নাবালক ছেলেও ছিলেন। স্থানীয়রাই প্রথমে তাঁদের উদ্ধার করতে এগিয়ে আসেন। এরপর, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার বিশাল পুলিশ বাহিনী। তড়িঘড়ি তাঁদের নিয়ে যাওয়া হয় বেলদা গ্রামীন হসপিটালে। কিন্তু, একজনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন! মৃত ব্যক্তির নাম প্রভাস মাইতি। বয়স মাত্র ২৮ বছর। বাড়ি পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাল্যগোবিন্দপুর এলাকায়। ওই প্রৌঢ়, মহিলা এবং তাঁর ছেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাঁদের স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

বেলদার ঠাকুরচকের দুর্ঘটনা :

অন্যদিকে, রাজ্য সড়কের উপর মোটরবাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ৫ জন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক দু’জন। জানা যায়, শনিবার দুপুর নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের বরদা বিশালক্ষী এলাকায় দ্রুত গতির একটি মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী টোটোতে ধাক্কা মারে। ঘটনায় রাজ্য সড়কের উপরে উল্টে যায় টোটো। আহত হন, মোটর বাইক চালক এবং টোটোতে থাকা চারজন। এর মধ্যে, টোটো চালক সোমনাথ পণ্ডিতের বাড়ি চন্দ্রকোনা থানার বালিনগর এলাকায় এবং মোটর বাইক চালক হারাধন দোলইয়ের বাড়ি ঘাটাল থানার রথীপুর এলাকায়। দু’জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ঘাটাল থানার পুলিশ। পুলিশ গিয়ে ৫ জনকেই উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠায়।

ঘাটালের দুর্ঘটনা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago