Accident

Midnapore Accident: গভীর রাতে মেদিনীপুর শহরের কেরানীচটির মোড়ে যুবককে পিষে দিয়ে চলে গেল গাড়ি! দুর্ঘটনাপ্রবণ এলাকায় পুলিশি নজরদারির দাবি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল:পথ দুর্ঘটনা নতুন কিছু নয়! প্রতিদিন, প্রতি মুহূর্তে বিভিন্ন জায়গায় ঘটে চলেছে। তা সত্ত্বেও, কিছু কিছু দুর্ঘটনাপ্রবণ এলাকা নিয়ে পুলিশি নজরদারি আরো বাড়ানো উচিত বলে মনে করছেন জনসাধারণ। যেমন, জেলা শহর মেদিনীপুরের উপকন্ঠে ৬০ নং জাতীয় সড়ক সংলগ্ন কেলানীচটির মোড়। তিন মাথার এই মোড় অত্যন্ত দুর্ঘটনা প্রবণ ও বিপজ্জনক। একদিকে শালবনী-খড়্গপুর ৬০ নং জাতীয় সড়ক, অন্যদিকে মেদিনীপুর শহর থেকে বেরোনো রাজ্য সড়ক মিশে যাচ্ছে ওই জাতীয় সড়কে। সারাদিন সেখানে ট্রাফিক পুলিশ থাকলেও, গভীর রাতে আছে পর্যাপ্ত নজরদারির অভাব। আর, এরকমই বিপজ্জনক মোড়ে, গভীর রাতে দ্রুত গতির এক গাড়ির চাকায় পিষ্ট হলো শহরের এক যুবক। বুধবার মধ্যরাতে (ঘড়ির কাঁটা অনুযায়ী বৃহস্পতিবার) এই দুর্ঘটনাটি ঘটেছে শহরের কেরানীচটির মোড়ে। কোতোয়ালী থানার পুলিশ ওই ঘাতক গাড়ির সন্ধান চালাচ্ছে। তবে, এই ধরনের দুর্ঘটনা যে অত্যন্ত অনভিপ্রেত তা মনে করছেন সচেতন শহরবাসী।

এই রাস্তাতেই ঘটে দুর্ঘটনা:

জানা গেছে, মেদিনীপুর কোতোয়ালী থানার অন্তর্গত কেরানীচটির মোড়ে দুর্ঘটনায় মৃত এই যুবকের নাম শুক্লি মুক্ষা। বয়স আনুমানিক ২৩-২৪ বছর। বুধবার রাত্রি সাড়ে বারোটা নাগাদ, পায়ে হেঁটে নিজের বাড়ি ফেরার পথে, ৬০ নং জাতীয় সড়কের উপর ওই এলাকায়, গাড়ির চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। যুবকের বাড়ি কেরানীচটি এলাকাতেই বলে জানা গেছে। এদিকে, দুর্ঘটনা প্রবণ ওই এলাকায় দিনে ও রাতে পুলিশি নজরদারি আরো বাড়ানো উচিত বলে মনে করছেন শহরবাসী। একইসঙ্গে, ট্রাক, পিকাপ ভ্যান সহ বিভিন্ন মালবাহী গাড়ির গতিবেগও ওই এলাকায় নিয়ন্ত্রণ করা উচিত বলে মনে করছেন তাঁরা। তবে, সতর্ক হওয়া উচিত পথচারীদেরও, মনে করছে পুলিশ।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago