Accident

Accident: পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বাড়ির কাজ চলাকালীন দেওয়াল চাপা পড়ে গুরুতর আহত ৩ শ্রমিক

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১০ জানুয়ারি : বাড়ির কাজ চলাকালীন দেওয়াল চাপা পড়ে আহত ৩ জন রাজমিস্ত্রি! দুর্ভাগ্যজনক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর এলাকায়। জানা যায়, রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা অশোক সামন্তের নতুন বাড়ি নির্মাণের কাজ চলছিল। বাড়ির ভিত তৈরির জন্য গর্ত করছিলেন কয়েকজন শ্রমিক। হঠাৎ সেই কাজ চলাকালীন পাশে থাকা পুরানো মাটির বাড়ির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে! আর, তাতেই মাটির নিচে কাজ করা ৩ রাজমিস্ত্রি চাপা পড়ে যান। এরপর, তাঁদের উদ্ধার করার চেষ্টা চালান বাকি শ্রমিকরা এবং স্থানীয় লোকজন। কিছুক্ষণের মধ্যে তিনজনকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়!

উদ্ধার করা হচ্ছে আহতদের:

জানা গেছে, ওই তিন‌ শ্রমিকের বাড়ি হুগলি জেলার কিশোরপুর এলাকায়। তাঁদের নাম যথাক্রমে- মদন দাস (৫৫), বিশ্বজিৎ দিগার (৩৫) ও কালি বারিক (৫০)। স্থানীয়দের চেষ্টায় তিন জনকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ওই তিনজনের মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে, রাজমিস্ত্রি মদন দাস গুরুতর আহত হওয়ায়, তিনি ‌ঘাটাল মহকুমা তথা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

চিকিৎসাধীন এক রাজমিস্ত্রি:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago