দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: রোজকার মতো নিজের কাজে বেরিয়ে আর ফেরা হলোনা! চলে গেলেন চির ঘুমের দেশে। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ধলহারার কাছে কৃষ্ণপাটের বাসিন্দা, ৪১ বছরের তরতাজা যুবক শোভন (মিঠু) মল্লিক-এর মৃত্যু হল মর্মান্তিক পথ দুর্ঘটনায়। সোমবার সকাল ১১ টা নাগাদ এই পথ দুর্ঘটনাটি ঘটে মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি এলাকাতে। নিজের বাড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে!
স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের রাসায়নিক সারের দোকান ছিল মিঠু-র। আজ সকালে দোকানের কোনো কাজ নিয়েই মেদিনীপুর শহরের উদ্দেশ্যে বেরিয়েছিলেন নিজের বাইকে করে। বাড়ি থেকে বেরিয়ে পাঁচখুরি বাজারের কাছাকাছি এলাকায় কেশপুর-মেদিনীপুর রাজ্য সড়কের উপর একটি নিয়ন্ত্রণ-বিহীন যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁর বাইকের। রাস্তার উপরেই পড়ে যান তিনি। পিষ্ট করে দিয়ে চলে যায় দ্রুতগামী ওই বাস। মাথায় হেলমেট থাকলেও তা কোনো কাজ করেনি! মাথার উপর দিয়েই চলে যায় গাড়ি। পুলিশ ঘাতক ওই বাসটির সন্ধান চালাচ্ছে। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…