Accident

‘পৌঁছে গিয়েছি’ বলেও পৌঁছনো হলনা, বাঁচাতে পারলনা হেলমেটও! পশ্চিম মেদিনীপুরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত পুলিশকর্মী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ডিসেম্বর:চলতি মাসেই পালিত হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পথ নিরাপত্তা বা রোড সেফটি বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি ( Safe Drive Save Life)। আর, তার মধ্যেই বৃহস্পতিবার রাতে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক পুলিশ কর্মী। পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত ৬০ নম্বর জাতীয় সড়কের উপর কুলিগেড়িয়া বাইপাসের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, দাঁতনের দিক থেকে বেলদা অভিমুখে ফিরছিলেন বেলদা থানায় কর্মরত গৌতম সিট নামে ওই পুলিশকর্মী। দ্রুতগতির কোনো গাড়ি (ট্রাক বা ডাম্পার বা চারচাকা) পেছন থেকে বেলদা থানার ওই পুলিশকর্মীর বাইকে সজোরে ধাক্কা মারলে, রাস্তা থেকে প্রায় ২০-২৫ ফুট দূরে ছিটকে পড়েন ওই পুলিশকর্মী। হেলমেট থাকলেও শেষরক্ষা হয়নি! অত্যন্ত সাধারণ মানের হেলমেট ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ৩২ এর ওই পুলিশকর্মীর। বেলদা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে এবং ঘাতক গাড়িটির খোঁজ চালাচ্ছে।

ভেঙে চুরমার হেলমেট :

জানা গেছে, বেলদা থানার এসডিপিও (SDPO) রিজার্ভ ফোর্সে কর্মরত ছিলেন ওই এনভিএফ কর্মী। সদ্য দাঁতন থানা থেকে স্থানান্তরিত হয়ে এসেছিলেন। মৃত গৌতমের বাড়ি ঝাড়গ্রাম জেলার তপসিয়া গ্রামে। সদ্য তিনি কন্যা সন্তানের পিতা হয়েছিলেন! পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টা নাগাদ ফোনে স্ত্রী’র সঙ্গে কথা হয় গৌতমের। স্ত্রী-কে জানান, থানায় পৌঁছে গেছি। যদিও তখন বাইকেই ছিলেন গৌতম! কারণ, কথা বলার আধঘন্টার মধ্যেই দুর্ঘটনা হয় বলে জানা গেছে। হয়তো স্ত্রী-কে নিশ্চিন্ত করতেই গৌতম মিথ্যে কথা বলেছিলেন। তাঁর বাইকে বাঁধা ছিল চালের ব্যাগ ও কাঠের পিঁড়ি। অনুমান, হয়তো দাঁতন বা খাকুড়দা এলাকা থেকে কেনাকাটা করে ফিরছিলেন গৌতম। দুর্ঘটনার খবরে শোকস্তব্ধ পরিবার! কিছুতেই এই ঘটনা বিশ্বাস করতে পারছেন না তাঁরা!

মর্মান্তিক দুর্ঘটনা বেলদায় :

এদিকে, এই ঘটনায় জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসী। জানা গেছে, গত এক মাস ধরে জাতীয় সড়কের ওই জায়গাতে সংস্কারের কাজ চলছে। ফলে, একদিক বন্ধ রাখা হয়েছে। কিন্তু, কোনো রকম স্পিড ব্রেকার না রেখেই সিঙ্গেল ওয়েকে ‘ডবল ওয়ে’ করা হয়েছে! এরফলে, ওই কুলিগেড়িয়া বাইপাস এমনিতেই দুর্ঘটনা প্রবন হয়ে গেছে বলে স্থানীয়দের দাবি। অভিযোগ, একদিকে যখন পুলিশকর্মীরা পথ নিরাপত্তা পালন করছেন গুরুত্ব দিয়ে, ঠিক সেই সময়ই জাতীয় সড়ক কর্তৃপক্ষের কর্তব্যে উদাসীনতার বলি হতে হলো এক পুলিশ কর্মীকে! এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বেলদা থানা ও এলাকা জুড়ে। শোকে মুহ্যমান গৌতমের পরিবার!

দুর্ঘটনাগ্রস্ত বাইক :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago