Accident

মর্মান্তিক দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরে! খড়্গপুরে তিন বালক-বালিকার মৃত্যু পিকাপ ভ্যানের ধাক্কায়, দাঁতনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ জানুয়ারি: নতুন বছরের শুরুতেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল পশ্চিম মেদিনীপুর জেলায়। মঙ্গলবার সাত সকালেই একটি পিকআপ ভ্যানের ধাক্কায় খড়্গপুর শহরের ৩ জন বালক-বালিকার একসাথে মৃত্যু হল! আশংকাজনক এক বালককে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। অন্য ২ জনকে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর টাউন থানার অন্তর্গত গোলবাজারের চিলখানা (২২ নং ওয়ার্ডের শান্তিনগর সংলগ্ন) এলাকায়। জানা গেছে, এলাকার ৬ জন ছেলেমেয়ে মঙ্গলবার সকালে খালি জায়গায় খেলছিল। সেই সময় ছাগল ভর্তি পিকাপভ্যান ব্যাক করতে গিয়ে তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই ২ জন বালক ও ১ জন বালিকার মৃত্যু হয়। স্থানীয়রা ১ বালককে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বালকের অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে মেদিনীপুর মেডিক্যালে রেফার করেন। আরও ২ জনকে ভর্তি করা হয়েছে খড়্গপুর মহকুমা হাসপাতালে। এদিকে, এই ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। ঘটনার তদন্ত শুরু করেছে খড়্গপুর টাউন থানা। তবে, গাড়িটিকে আটক করা হলেও, চালক পলাতক বলে জানা গেছে। অন্যদিকে, নিয়ন্ত্রনহীন ও অনভিজ্ঞ চালকদের হাতে থাকা এই পিকআপ ভ্যান ও হাতি গাড়িগুলিকে নিয়ে জেলাবাসী চরম ক্ষুব্ধ! অবিলম্বে এগুলির প্রতি পুলিশ প্রশাসনকে নজর দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

আশঙ্কাজনক বালককে স্থানান্তরিত করা হচ্ছে কলকাতায় :

অপরদিকে, পশ্চিম মেদিনীপুরে ইলেকট্রিক ট্রান্সফরমার শাটডাউন করতে গিয়ে তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। সোমবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দাঁতন থানার গণপাদা এলাকায়। মৃত যুবকের নাম সত্যব্রত সামন্ত। বয়স মাত্র ৩৪। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ধানের জমিতে মিনি ডিপ টিউবওয়েলের ইলেকট্রিক কানেকশন ঠিক করার জন্য, ১১ হাজারের বিদ্যুতের ট্রান্সফরমার শাটডাউন করতে যান সত্যব্রত। সেখানেই তড়িদাহত হন তিনি! তাঁকে দ্রুত স্থানীয়রা উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে, এই ঘটনায় বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। তাঁদের দাবি, বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। ট্রান্সফরমারগুলি ঠিকঠাক ভাবে যত্ন নেওয়া হয় না। এদিনও, ওই ট্রান্সফরমার একচান্সে শাটডাউন না হয়ে, তা থেকে তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। ঘটনার তদন্ত শুরু করেছে দাঁতন থানার পুলিশ।

দাঁতনে মৃত্যু যুবকের:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago