Administration

মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়ার নির্দেশে দ্বারিবাঁধ খাল সংস্কারে পৌরসভা, হবে বিকল্প আরেকটি খাল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৩ সেপ্টেম্বর: মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া’র নির্দেশে শহরের দ্বারিবাঁধ খাল সংস্কারের কাজ জোর কদমে শুরু করলো মেদিনীপুর পৌরসভা। দায়িত্ব নেওয়ার পরই চেয়ারপারসন সৌমেন খানের নেতৃত্বে এই খাল সংস্কারের কাজ শুরু হয়েছে। সৌমেন খান জানিয়েছেন, “বিধায়িকা জুন মালিয়া নির্দেশ দিয়েছিলেন মেদিনীপুর বাসীকে জলমগ্ন হওয়া থেকে রক্ষা করতে বা শহরের দূষণ রোধ করতে দ্বারিবাঁধ খাল দ্রুত সংস্কার করা হোক। তাঁর নির্দেশ মেনে গত চারদিন ধরে দ্বারিবাঁধ খাল সংস্কারের কাজ চলছে পুরোদমে।” এছাড়াও, বিকল্প আরেকটি খাল তৈরির বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সৌমেন বাবু।

দ্বারিবাঁধ খাল :

প্রসঙ্গত উল্লেখ্য, সেই ব্রিটিশ আমল থেকে ঐতিহ্যমন্ডিত মেদিনীপুর শহরের একমাত্র নিকাশি নালা হল- দ্বারিবাঁধ খাল। এই প্রধান নালা বা খালের মাধ্যমেই মেদিনীপুর শহরের জমা জল বা আবর্জনা যুক্ত জল শহরের বাইরে বের করে দেওয়া হয়। কিন্তু, সুপ্রাচীন এই নালা ক্রমশ মজে যাচ্ছে এবং সঙ্কীর্ণ হয়ে যাচ্ছে। এদিকে, আয়তন দৈর্ঘ্যৈ ও প্রস্থেও বেড়ে চলেছে। হু হু করে বাড়ছে শহরবাসীর সংখ্যা। তাই, অবিলম্বে দ্বিতীয় একটি খাল নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মেদিনীপুর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত চেয়ারপারসন সৌমেন খান। তিনি জানিয়েছেন, “ইয়াসের পর দ্বারিবাঁধ খালে বড় বড় গাছ পড়ে এই খালের অবস্থা আরও খারাপ হয়েছে। বিভিন্ন জায়গায় জমা হয়ে যাচ্ছে জল। তাই, এই খাল সংস্কারের সাথে সাথে দ্বিতীয় একটি খাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, আমাদের বিধায়ক জুন মালিয়ার পরিকল্পনা মেনে।” এর ফলে, শহরের একপ্রান্তে অবস্থিত গিরিধারি চক, রামকৃষ্ণ নগর, বিবেকানন্দ পল্লী প্রভৃতি এলাকা বাসিন্দারা উপকৃত হবে বলে জানিয়েছেন তিনি।

সংস্কারের কাজ চলছে জোরকদমে :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago