Administration

“ডাক্তারের খুব অভাব, ছেলেমেয়েদের ডাক্তারি পড়ায় উৎসাহিত করুন”! পরামর্শ পশ্চিম মেদিনীপুরের ‘ডাক্তার’ জেলাশাসক রশ্মি কমলের

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৬ ডিসেম্বর: স্বয়ং MBBS পাস। তারপরও অবশ্য প্রশাসনিক কাজে নেতৃত্ব দেওয়ার তীব্র অভীপ্সা থেকে IAS পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন। সফলও হয়েছেন! তিনি পশ্চিম মেদিনীপুর জেলার বর্তমান জেলাশাসক ডাঃ রশ্মি কমল। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের দন্দিপুরের মারিচ্চায় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অবশ্য বর্তমান পরিস্থিতিতে অভিভাবকদের পরামর্শ দিলেন, “সরকার পরিকাঠামো দিচ্ছে, চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে। কিন্তু, যেটা সবথেকে বেশি দরকার, সেটা হল চিকিৎসকের। সেই চিকিৎসকের এখন বড়ই অভাব! তাই আপনাদের ছেলে-মেয়েদের বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার জন্য উৎসাহিত করুন। যাতে তারা ভবিষ্যতে চিকিৎসক হয়ে দেশের সেবায় নিয়োজিত হয়”। এদিন মিশনের পক্ষ থেকে, তাঁদের স্কুল উচ্চমাধ্যমিকে উন্নীত হওয়ায়, এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক ডাঃ রশ্মি কমল, ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস, ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নীশ্বর চৌধুরী, ব্লকের বিডিও সহ একাধিক প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা। এছাড়াও, স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে পড়ুয়া এবং অবিভাবকরাও হাজির ছিলেন স্কুলের উচ্চমাধ্যমিক স্তরে উন্নীতকরণের অনুষ্ঠানে।

ঘাটালে একটি স্কুলের অনুষ্ঠানে জেলাশাসক ডঃ রশ্মি কমল :

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক ডাঃ রশ্মি কমল অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “বর্তমান পরিস্থিতিতে চিকিৎসকের খুব প্রয়োজন। তাই, ছেলেমেয়েদের ডাক্তারি পড়ায় উৎসাহিত করুন”। এই স্কুলের সেক্রেটারি তথা প্রতিষ্ঠাতা রফিক আলি খাঁন জানান, “CBSE দিল্লি বোর্ডের অনুমোদনে এতদিন এই স্কুল ক্লাস ওয়ান থেকে মাধ্যমিক পর্যন্ত ছিল। কিন্তু, তা CBSE বোর্ডের অনুমতিক্রমে উচ্চমাধ্যমিকে আপগ্রেডেশন হয়েছে। তারই উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।” প্রসঙ্গত, ঘাটাল মহকুমায় পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন স্কুলই প্রথম শিক্ষা প্রতিষ্ঠান, যারা CBSE’র অনুমোদনে উচ্চমাধ্যমিকে রুপান্তরিত হল। স্বভাবতই খুশি ঘাটালবাসীও।

পশ্চিম মেদিনীপুরের আরও একটি ইংরেজি মাধ্যম স্কুল উচ্চ মাধ্যমিকে উন্নীত হল :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago