Administration

Khirpai Municipality: বিশ্ব পরিবেশ দিবসে নতুন শপথ পশ্চিম মেদিনীপুরে! প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করল ক্ষীরপাই পৌরসভা

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৬ জুন:প্রতিদিন কোটি কোটি প্লাস্টিক নিক্ষেপিত হচ্ছে পৃথিবীর বুকে। একদিকে তা যেমন ভৌম জল-কে বাধা দিচ্ছে, ঠিক তেমনই সামুদ্রিক জীববৈচিত্রের ভয়ঙ্কর ক্ষতি করছে। সমুদ্র ও নদীতে থাকা লক্ষ লক্ষ সামুদ্রিক প্রাণী’র মৃত্যু ডেকে আনছে এই প্লাস্টিক। গবেষণায় একথা প্রমাণিত। তাই, সারা বিশ্ব জুড়ে অবিলম্বে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ ও নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে বিশেষজ্ঞদের তরফে। রবিবার, বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষে, পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভা তাই এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করল। এবার থেকে, এই পৌরসভা এলাকায় ব্যবহার করা যাবে না ৭৫ মাইক্রনের নিচে কোনো প্লাস্টিক বা প্লাস্টিক জাতীয় ব্যাগ। তবে, যে সমস্ত জিনিসপত্র প্লাস্টিকের প্যাকেট বা বোতল বন্দী হয়েই আমদানি হচ্ছে, সেক্ষেত্রে যে এখনই কিছু করা সম্ভব নয়, তাও জানিয়ে দিচ্ছেন পৌরসভা কর্তৃপক্ষ। তবে, সরকারের কাছে তাঁদের আবেদন, ধীরে ধীরে সমস্ত প্লাস্টিক জাতীয় প্যাকেট বা বোতলের পরিবর্তে, পরিবেশবান্ধব জিনিসপত্র ব্যবহার করা শুরু করুক বহুজাতিক সংস্থাগুলি।

প্রচারাভিযান পৌরসভার :

প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার, ক্ষীরপাই পৌরসভার পক্ষ থেকে দিনভর প্রচার অভিযান চালানো হয়েছে প্লাস্টিক জাতীয় ব্যাগ বা জিনিসপত্র ব্যবহার না করার জন্য। পৌরবাসীর উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়, প্লাস্টিক দ্রব্য, থার্মোকলের থালা-বাটি সহ ৭৫ মাইক্রনের নিচে কোন প্লাস্টিক দ্রব্য ব্যবহার করা যাবেনা। এও জানিয়ে দেওয়া হয়, ক্ষীরপাই পৌরসভা এলাকায় রবিবার থেকে এই ধরনের প্লাস্টিক ‘নিষিদ্ধ’ ঘোষণা করা হল। পৌরসভার আদেশ অমান্য করে দোকানদার ও নাগরিকরা এই ধরনের প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করলে জরিমানা করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়। দোকানদারদের জন্য ৫০০ এবং খদ্দেরদের জন্য ৫০ টাকা জরিমানা ধার্য হয়েছে। পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান জানিয়েছেন, “আমরা দীর্ঘদিন ধরে মানুষের কাছে আবেদন রাখছি প্লাস্টিক ব্যবহার না করার জন্য। প্লাস্টিক ব্যবহার করার ফলে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, ঠিক তেমনই ক্ষীরপাই পৌরসভার নিকাশি নালাগুলি বন্ধ হয়ে যাচ্ছে। যার ফলে অল্প বৃষ্টিতেই সমস্যা দেখা দিচ্ছে। তাই, রবিবার থেকেই ক্ষীরপাই পৌরসভায় প্লাস্টিক নিষিদ্ধ হল।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago