Administration

পশ্চিম মেদিনীপুরের ৩ মেডিক্যাল অফিসারের পদোন্নতি! শালবনীর নবকুমার দাস BMOH হচ্ছেন রামজীবনপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুন: পশ্চিম মেদিনীপুর জেলার ৩ জন মেডিক্যাল অফিসারের পদোন্নতি হল! সোমবার (২৬ জুলাই) সন্ধ্যার বিজ্ঞপ্তি অনুযায়ী, সাধারণ মেডিক্যাল অফিসার (GDMO) থেকে তাঁরা ব্লক মেডিক্যাল অফিসার বা ব্লক স্বাস্থ্য আধিকারিক (BMOH) হচ্ছেন। এই তালিকায় আছেন, শালবনীর মেডিক্যাল অফিসার (যদিও, বর্তমানে তাঁকে দাসপুর- ১ এর দায়িত্ব দেওয়া হয়েছিল) ডাঃ নবকুমার দাস; গড়বেতা- ১ এর মেডিক্যাল অফিসার ডাঃ সঞ্চিতা কর্মকার এবং মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডাঃ স্বপ্নিল মিস্ত্রি।

ডাঃ নবকুমার দাস (ফাইল ছবি) :

রাজ্য স্বাস্থ্য ভবনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ডাঃ নবকুমার দাস পূর্ব বর্ধমানের রামজীবনপুর গ্রামীণ হাসপাতালের (ব্লক স্বাস্থ্য কেন্দ্র) বিএমওএইচ হচ্ছেন। অপরদিকে, ডাঃ সঞ্চিতা কর্মকার গড়বেতা- ১ নং ব্লকের গড়বেতা গ্রামীণ হাসপাতালেরই বিএমওএইচ হচ্ছেন (এতদিন, এখানেই তিনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছিলেন)। অন্যদিকে, ডাঃ স্বপ্নিল মিস্ত্রি চন্দ্রকোনা- ২ নং ব্লকের চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ হচ্ছেন।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago