Administration

Midnapore: স্কুল ছুট, বাল্য বিবাহ, শিশু শ্রম ঠেকাতে মেদিনীপুর শহরে বৈঠক রাজ্য শিশু সুরক্ষা কমিশনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ ফেব্রুয়ারি: চলতি বছরের মাধ্যমিকেই (২০২৩) রাজ্য জুড়ে পরীক্ষার্থী কমেছে প্রায় ৪ লক্ষ (চার লক্ষ)। পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় ২১ হাজার পরীক্ষার্থী কমেছে। অন্যদিকে, লুকিয়ে-চুপিয়ে এখনও চলছে বাল্যবিবাহ! সর্বোপরি, ক্রমবর্ধমান শিশু শ্রমিকের সংখ্যাও অন্যতম দুশ্চিন্তার কারণ। অতিমারীর পর তা আরও বেড়েছে! আর, এসব ঠেকাতেই মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের কালেক্টরেট সভাকক্ষে একটি বৈঠক অনুষ্ঠিত হল।

বৈঠক শিশু সুরক্ষা কমিশনের:

শিশু সুরক্ষা নিয়ে অনুষ্ঠিত এই বৈঠকে যোগ দেন জেলার বিভিন্ন পৌরসভার চেয়ারম্যান, গ্রাম পঞ্চায়েত প্রধান, বিডিও, মহকুমা শাসক, পুলিশ আধিকারিক এবং এনিয়ে কাজ করা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা। বৈঠকে নেতৃত্ব দেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান সুদেষ্ণা রায়। উপস্থিত ছিলেন কমিশনের অন্যান্য সদস্যারা। স্কুল ছুট, বাল্য বিবাহ রোধ, শিশু শ্রম সহ শিশুদের সার্বিক বিকাশের পরিপন্থী বিষয়গুলো কিভাবে ঠেকানো যাবে তা নিয়েই এদিনের আলোচনা হয়। সংশ্লিষ্ট আধিকারিকদের এই বিষয়ে কর্তব্য কি, সেই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago