Administration

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া হলো রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দপ্তরের তরফে। ‘প্রশাসক’ হিসেবে দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক। বৃহস্পতিবারই চিঠি এসে পৌঁছেছে মহকুমাশাসক সুরভি সিংলা-র কাছে। অবিলম্বে তাঁকে দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে, গত ১৯ ডিসেম্বর (২০২৫) পরিষেবা প্রদানে ব্যর্থতার অভিযোগ ওঠায়, শো-কজ করা হয়েছিল তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভাকে।

খড়্গপুর পুরসভা:

বিজ্ঞাপন:

উল্লেখ্য যে, ৩৫ ওয়ার্ড বিশিষ্ট খড়্গপুর পুরসভাতে বর্তমানে ২৪ জনই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। এর মধ্যে ২০ জন তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন। বাকি ৪ জন নির্দল, সিপিআই ও কংগ্রেস থেকে যোগদান করেন। ২০২২ সালে খড়্গপুর পুরসভার চেয়ারম্যান মনোনীত হয়েছিলেন প্রদীপ সরকার। তবে, মাত্র আট মাসের মধ্যেই (২০২২ সালের ডিসেম্বরে) দলীয় কাউন্সিলরা তাঁর বিরুদ্ধে ‘এককাট্টা’ হওয়ায়, শীর্ষ নেতৃত্বের নির্দেশে তাঁকে পদত্যাগ করতে হয়। দায়িত্ব দেওয়া হয় কল্যাণী ঘোষকে। এবার কল্যাণীর নেতৃত্বাধীন পুর বোর্ডও ভেঙে দেওয়া হলো। বছর দুয়েক ধরেই তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ আনছিলেন তৃণমূলের একাংশ কাউন্সিলর। শেষমেশ নাগরিক পরিষেবা প্রদানে বর্তমান পুরবোর্ডের ব্যর্থতার অভিযোগ সংক্রান্ত ‘মাস-পিটিশন’ জমা পড়ে ২০২৫ সালের ১৭ ডিসেম্বর। তার ভিত্তিতেই গত ১৯ ডিসেম্বর (২০২৫) রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের শো-কজ নোটিশ এসে পৌঁছয় পুরসভাতে। সেখানে বলা হয়, পর্যাপ্ত পানীয় জল সরবরাহ না করা, নিয়মিত আবর্জনা পরিষ্কার না হওয়া, পর্যাপ্ত আলো না থাকা-সহ একাধিক অভিযোগ রয়েছে খড়্গপুর পুরসভার বিরুদ্ধে। এর যথাযথ উত্তর দিতে বলা হয় পরবর্তী সাতদিনের মধ্যে। সর্বদলীয় মিটিং ডেকে শো-কজের উত্তরও দেওয়া হয়। যদিও, সেই মিটিংয়েও তৃণমূলের দু’জন কাউন্সিলর উপস্থিত ছিলেননা বলে জানা যায়। এরপরই, ২১ জানুয়ারি স্বাক্ষরিত পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রধান সচিবের চিঠি এসে পৌঁছলো বৃহস্পতিবার (২২ জানুয়ারি)। যেখানে পুরবোর্ড ভেঙে দেওয়ার কথা জানানো হয়েছে। সেইসঙ্গেই আগামী ৬ মাস কিংবা নতুন বোর্ড গঠনের আগে অবধি মহকুমাশাসক সুরভি সিংলা-কে প্রশাসক হিসেবে দায়িত্ব সামলানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এনিয়ে বিদায়ী পুরবোর্ডের চেয়ারম্যান কল্যাণী ঘোষ বলেন, ‘শো-কজের উত্তর দেওয়া হয়েছিল। সমস্ত কাজও ঠিকঠাকই চলছিল। তারপরের বিষয় সম্পর্কে কিছু বলতে পারবনা।’ তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, ‘এটা প্রশাসনের সিদ্ধান্ত। এনিয়ে দলীয়ভাবে কোনও মন্তব্য করার অবকাশ নেই। শীর্ষ নেতৃত্ব যেভাবে বলবেন, সেইমতোই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ বিজেপি-র জেলা সহ-সভাপতি শঙ্কর গুছাইত বলেন, ‘তৃণমূল পরিচালিত পুরসভা নূন্যতম নাগরিক পরিষেবা প্রদানে ব্যর্থ! এখন বিধানসভা নির্বাচনের আগে এইসব নাটক করে কোনও লাভ নেই। মানুষ উপযুক্ত জবাব দিয়ে দেবেন।’

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago