Administration

বহু প্রতীক্ষার পর মেদিনীপুর সদরের চাঁদড়া গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব নিলেন তৃণমূলের প্রধান ভবানী দে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ সেপ্টেম্বর: বিগত তিন বছর ধরে মেদিনীপুর সদরের চাঁদড়া গ্রাম পঞ্চায়েত ছিল বিজেপির দখলে। সম্প্রতি, অনাস্থা ভোটে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। এবার, সেই চাঁদড়া গ্রাম পঞ্চায়েতের পুনর্গঠন করল শাসকদল। বিজেপি পরিচালিত বোর্ডের প্রধান শীলা মাহাতোকে সরিয়ে, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা ভবানী দে পঞ্চায়েত প্রধান হিসেবে নির্বাচিত হলেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই উপ প্রধান পদেও অনাস্থা প্রস্তাব আনা হবে বলে জানা গেছে। সম্ভাব্য হিসেবে তারকনাথ বেরার নামই উঠে এসেছে উপ-প্রধান আসনে। স্থানীয় ও দলীয় অন্দরে জল্পনা ঠিক তেমনই।

বহু প্রতীক্ষার পর মেদিনীপুর সদরের চাঁদড়া গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব নিলেন তৃণমূলের প্রধান ভবানী দে (মাঝখানে) :

প্রসঙ্গত, মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া ও ধেড়ুয়া গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে ছিল। কিন্তু, বিধানসভা নির্বাচনে তৃতীয় বারের জন্য বিপুল আসনে জয়ী হওয়ার পর, বিজেপির অধীনে থাকা একের পর এক পঞ্চায়েত দখল নিতে শুরু করে তৃণমূল কংগ্রেস।‌ মেদিনীপুর গ্রামীণের এই চাঁদড়া গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রেও বিজেপি’র ৪ জয়ী সদস্য তৃণমূলের যোগ দেওয়ায়, বিজেপির হাতছাড়া হয় এই গ্রাম পঞ্চায়েত। বিজেপির পক্ষে ৮-৬ এর চাঁদড়া, তৃণমূলের পক্ষে হয়ে যায় ১০-৪। অনাস্থা ভোটে জয়ী তৃণমূল বোর্ডের প্রধান নির্বাচিত হলেন ভবানী দে। হয় বিজয় মিছিলও। ভবানী ছাড়াও, উপস্থিত ছিলেন প্রাক্তন উপপ্রধান ও পঞ্চায়েত সদস্য তারকনাথ বেরা, তৃণমূলের অঞ্চল সভাপতি মানস দে এবং মেদিনীপুর সদর ব্লকের সাংগঠনিক সভাপতি গৌতম দত্ত সহ অন্যান্য নেতাকর্মীরা। এই প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান ভবানী দে বলেন, “উন্নয়নকে সামনে রেখেই, আমাদের এই জয়। এলাকাবাসীর দাবি মেনে, আগামী দিনে উন্নয়নের কাজ হবে এলাকাজুড়ে।” সাংগঠনিক ব্লক সভাপতি গৌতম দত্ত বলেন, “বিধায়িকা জুন মালিয়া’র নেতৃত্বে এলাকার উন্নয়নে গতি এসেছে। সঙ্গে পঞ্চায়েত প্রধানের হাত ধরে আগামী দিনে সাধারণ মানুষের জন্য উন্নয়নের জোয়ার বইবে এই পঞ্চায়েত এলাকায়।”

প্রধান ভবানী দে ও সম্ভাব্য উপ প্রধান তারকনাথ বেরা (লাল গেঞ্জি) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago