Agriculture

Farmers: কোল্ড স্টোরেজে আলু রাখতে এসে বিপাকে পশ্চিম মেদিনীপুরের চাষীরা, আলু জমা না নেওয়ার বিজ্ঞপ্তি ঘিরে বিক্ষোভ

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: কোল্ড স্টোরেজে আলু রাখতে এসে বিপাকে পড়লেন আলু চাষীরা! বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার নরসিংহ কোল্ড স্টোরেজের বিজ্ঞপ্তিতে মাথায় হাত চাষীদের। কোল্ড স্টোরেজ মার্কেটিং অফিসারকে ঘেরাও করে বিক্ষোভ চাষীদের। প্রসঙ্গত, চলতি বছরে আবহাওয়ার চোখরাঙানির ফলে শীতের শুরু থেকেই আলু চাষে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে চাষীদের। নষ্ট হয়ে গিয়েছে বিঘার পর বিঘা আলু গাছ। তবুও, আবহাওয়ার প্রতিকূলতাকে কাটিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার অনেক চাষীই জমানো সব পুঁজি খরচ করে আলু চাষ করেছিলেন। শীতের প্রায় শেষের মুখে ধীরে ধীরে সেই সমস্ত আলু মাঠ থেকে তুলতেও শুরু করেছেন চাষীরা। এদিকে, মাঠ থেকে ওঠানো কয়েক কুইন্টাল আলু মজুদ করার জন্য চাষীদের ভরসা বিভিন্ন কোল্ডস্টোরেজ। ঠিক সেই মতোই বুধবার সকাল থেকে, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার নরসিংহ কোল্ড স্টোরেজের সামনে গাড়ি ভর্তী আলুর নিয়ে হাজির হন চাষীরা। কিন্তু, সেখানেই ব্যাঘাত ঘটে। কোল্ড স্টোরেজে তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, এখনই আলু নেওয়া হবেনা। দেওয়া হবেনা কোল্ড স্টোরেজের বন্ড। আর, এতেই যেন মড়ার উপর খাড়ার ঘা পড়েছে!

মাথায় হাত চাষীদের:

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী প্রচার) :

চাষীদের মতে, মাঠ থেকে তোলা আলু দ্রুত কোল্ড স্টোরেজে মজুদ না করলে আলুতে ধরবে পচন। যার ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারেন আলু চাষীরা। চাষীদের আরও দাবি, কোল্ড স্টোরেজে আলু মজুদ করতে এলে, কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, সরকারি নির্দেশিকা না থাকায় এখনই তাঁরা আলু মজুদ করতে পারবেন না। এরপরই, ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় আলুচাষিরা। এক তো, প্রতিকূল আবহাওয়ার ফলে চাষের শুরুতেই ব্যাপক ক্ষতি হয়েছে তাঁদের। এরপর, বস্তাবন্দি আলু গুদামজাত না করতে পারলে, সেগুলিও নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। যদিও, এক প্রকার জোর পূর্বক কয়েক কুইন্টাল আলু তাঁরা ঢুকিয়ে দেন কোল্ডস্টোরেজে। তবে, সেই মজুদ করা আলুর এখনো পর্যন্ত মেলেনি কোন বন্ড বা রিসিভ কপি। চাষীদের দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার ধরে বার্তা দিচ্ছেন, তিনি চাষীদের পাশে আছেন। সম্প্রতি, দিন কয়েক আগে রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলায় এসে, কৃষি আধিকারিকদের সাথে কথা বলে আলু চাষে ক্ষতিগ্রস্ত চাষীদের হাল-হকিকত খতিয়ে দেখেছিলেন। তখনো বার্তা দেওয়া হয়েছিল, রাজ্য সরকার সর্বদাই চাষীদের পাশে রয়েছেন। তবে কেন বারবার চাষীদের ক্ষতির মুখে ঠেলে দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে, তা নিয়েই প্রশ্ন তুলছে চাষীরা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি তুলছেন চাষীরা।

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (বিজ্ঞাপন) :

Advertisement (বিজ্ঞাপন) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago