Animal

West Midnapore: জেলা শহরে একাধিক পথ কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ! জেলার অন্য প্রান্তে জন্মদিন পালনে অবলাদের ভুরিভোজ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জুন:শিক্ষা-সংস্কৃতি-প্রেম ও ভালোবাসার শহর মেদিনীপুর থেকেই এবার চরম নির্মমতার এক অভিযোগ উঠে এলো। একসঙ্গে ৭-টি পথ পুকুর’কে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করার চেষ্টার অভিযোগ উঠে এলো। যার মধ্যে একটি মা কুকুর ও তার দুই বাচ্চা সঙ্গে সঙ্গে মারা যায় এবং বাকি ৪-টি কুকুরের প্রাণ রক্ষা করেন মেদিনীপুর খড়্গপুরের পশুপ্রেমীদের একটি সংগঠনের সদস্যরা। ঘটনায় স্তব্ধ শহরবাসী। এই ধরনের নির্মম ঘটনায় ক্ষুব্ধ স্বয়ং এলাকার কাউন্সিলর-ও। কোতোয়ালী থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি গুরত্বের সঙ্গে তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার পুলিশ আধিকারিকরা। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৭ জুন (শুক্রবার) রাতে মেদিনীপুর শহরের ৮ নং ওয়ার্ডের অধীন কোতবাজার এলাকায় এই নির্মম ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দা অভিজিৎ মল্লিক সঙ্গে সঙ্গে পথ কুকুরদের ওই সংগঠনের (Midnapore Kharagpur Street Animal Lover’s Group) সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের মধ্যে রাজা দাস ও ববিতা সিং শুক্রবার গভীর রাতেই ছুটে এসে চিকিৎসা শুরু করেন। ৪-টি কুকুরের প্রাণ বেঁচে যায়! তবে, বাকি ৩-টিকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনার তীব্র নিন্দা করেছেন স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী। অপরদিকে, পথ কুকুরদের ওই সংগঠনের তরফে কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের অন্যতম কান্ডারী শিবু রানা।

মেদিনীপুর শহরে অবলাদের মেরে ফেলার অভিযোগ :

এদিকে, জেলা শহরে যখন নির্মমতার এই চিত্র উঠে এলো, ঠিক তখনই জেলার অপর প্রান্তে জঙ্গল অধ্যুষিত গড়বেতার রসকুণ্ডু এলাকায় আবার মানবতার এক সুন্দর নিদর্শন তুলে ধরলেন শিল্পা ঘোষ নামে এক তরুণী। শিল্পা’র দীর্ঘদিনের ইচ্ছে ছিল, তাঁর জন্মদিন উপলক্ষে রসকুণ্ডু এলাকার সমস্ত কুকুরকে পেট ভর্তি করে খাওয়ানোর। সেই মতো শুক্রবার (১৭ জুন) রাতে নিজের জন্মদিন উপলক্ষে ওই এলাকার ৭০-৮০’টি পথ কুকুরকে তিনি ভুরিভোজ করান। তাঁর সঙ্গে সহায়তা করতে ছুটে গিয়েছিলেন, শিবু, রাজা, সঞ্জয়, ববিতা প্রমুখ। শিবু জানিয়েছেন, “পশ্চিম মেদিনীপুরের রসকুণ্ডু এলাকাতে দীর্ঘদিন ধরেই কুকুর দের উপর অত্যাচার চলছিল। সেই ক্ষেত্রে দরকার ছিল সচেতনতা এবং বিশেষ কিছু কাজকর্ম, যার মাধ্যমে এলাকাবাসীকে একটা বার্তা দেওয়া যায় যে, পথের কুকুররা আমাদের মতোই সমাজে বসবাসযোগ্য। সেই দিকে খেয়াল রেখে কয়েক মাস আগে শিল্পার উদ্যোগে সমস্ত কুকুরকে ভ্যাকসিন দেওয়া হয়, জন্মনিয়ন্ত্রণের ব্যবস্থাও করা হয়। এরপর ওর এই উদ্যোগে আমরা সকলেই অভিভূত।”

রসকুন্ডুতে ভুরিভোজ:

শিল্পার উদ্যোগ :

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

4 weeks ago