Animal

Crocodile Panic: পশ্চিম মেদিনীপুরে বাড়ির মধ্যে কুমির? পরিবেশ বান্ধব ‌প্রাণীটিকে উদ্ধার করল বনদপ্তর

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৪ জুন: মঙ্গলবার ভরদুপুরে কুমির আতঙ্ক পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার রঞ্জপুর গ্রামে! দুপুর বেলা হঠাৎ-ই তাঁর বাড়িতে থাকা কালি মন্দিরের ভেতর কুমিরের মতো বিশালাকৃতির একটি বিরল প্রজাতির জন্তু দেখা যায়! আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের লোকজন। একে একে ভিড় জমান গ্রামবাসীরা। তারপর-ই বনদপ্তরে খবর দেওয়া হয়। বনদপ্তরের কর্মীরা এসে প্রায় ৭-৮ ফুট লম্বা ও ১০ কেজি ওজনের জন্তুটিকে উদ্ধার করে নিয়ে যায় এবং পরিবেশ বান্ধব এই নিরীহ জলজ প্রাণীটিকে জলাশয়ে ছেড়ে দেওয়া হয়।

সেই প্রাণী :

এদিন, দুপুরে বনদপ্তরের কর্মী মলয় ঘোষ রঞ্জপুরে পৌঁছে দেখেন, প্রায় ৭-৮ ফুট লম্বা একটি বিশালাকৃতির সরীসৃপ! দেখতে ছোটখাটো কুমিরের মতোই। তবে, তিনি বুঝতে পারেন, এটি আসলে কুমির নয়, জলজ গোসাপ বা ইন্ডিয়ান ওয়াটার মনিটর লিজার্ড (Indian Water Monitor Lizard)। অনেকেই এটিকে গাগরোল বা গগরোল বলেও চেনেন। পরিবেশবান্ধব এই প্রাণীটি বা জলাশয়ের গোসাপ-টি অত্যন্ত শান্ত প্রাণী হিসেবেই পরিচিত। জল কিংবা জলা জায়গাতে এর বাস। মশার লারভা এবং বিষধর সাপের বাচ্চা খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এই প্রাণী। সাধারণত মানুষের ক্ষতি করে না। তবে, খুব রেগে না গেলে মানুষের ক্ষতি করতে পারে। এমনটাই জানিয়েছেন বনদপ্তরের কর্মী মলয় ঘোষ। তিনি এও জানান, সাধারণত ৪-৫ ফুট দৈর্ঘ্যের এবং ৫-৬ কেজি ওজনের হলেও, এর পেটে বাচ্চা থাকার কারণে এই গোসাপ-টি বৃহদাকৃতির এবং বেশি ওজনের ছিল। তিনি এটিকে খুব সাবধানে উদ্ধার করে নিয়ে আসেন এবং চন্দ্রকোনার বায়ো ডাইভারসিটি পার্কের (Bio Diversity Park) একটি বড় জলাশয়ে ছেড়ে দেন।

জলজ গোসাপ (Indian Water Monitor Lizard) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago