Animal

Elephant Attack: ধানের গন্ধে জানালা দিয়ে শুঁড় গলালো গজরাজ, ব্যর্থ হয়েই দেওয়ালে আঘাত! আশঙ্কাজনক শালবনীর বৃদ্ধা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ ডিসেম্বর: ফের হাতির হামলা পশ্চিম মেদিনীপুরে! এবার, আশঙ্কাজনক অবস্থায় এক প্রৌঢ়াকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বুধবার রাত্রি ১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের পিড়াকাটা সংলগ্ন পাড়ুরাইমা গ্রামে। তবে, বছর ৬৫’র ওই বৃদ্ধা সরাসরি হাতির আক্রমণের মুখে পড়েননি! খাবারের খোঁজে আসা একটি হাতি তাঁর মাটির বাড়িতে হামলা চালায়। আর, তাতেই দেওয়াল চাপা পড়ে গুরুতর আহত হন মালতী হাঁসদা! তাঁকে গভীর রাতেই উদ্ধার করে ভর্তি করা হয়েছে মেদনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তাঁর কোমর ভেঙে গেছে বলে জানা গেছে। আজ-ই অস্ত্রপচার হতে পারে বলে সূত্রের খবর।

আহত বৃদ্ধা মেডিক্যালে :

পরিবার সূত্রে জানা গেছে, নিজেদের মাটির বাড়িতে ঘুমোচ্ছিলেন বছর ৬৫’র মালতী হাঁসদা। ওই ঘরে ধানের তুষের একটি বস্তা ছিল। সেই গন্ধেই রাত্রি ১ টা নাগাদ ভাঙা জানালা দিয়ে শুঁড় গলায় গজরাজ! শুঁড়ে করে বস্তা তুলেও নিয়েছিল সে। এরপরই, শব্দ পেয়ে ঘুম ভেঙে যায় মালতীর। গজরাজ-ও ব্যর্থ হয় বস্তা বের করতে! তারপর-ই মাটির দেওয়ালে আঘাত করে দাঁতাল-টি। মাটির দেওয়ালের একটি অংশ ভেঙে পড়ে মালতীর শরীরের উপর। তাঁর কোমরে, ঘাড়ে আঘাত লাগে! তাঁর চিৎকারে সঙ্গে সঙ্গেই তাঁর তিন ছেলে, বউমা-রা এসে তাঁকে উদ্ধার করেন। নিয়ে যাওয়া মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই এই মুহূর্তে চিকিৎসাধীন আছেন তিনি। এদিকে, বুধবার সকালে তাঁর বাড়িতে গিয়ে সমস্ত কিছু খোঁজখবর নিয়েছেন পিড়াকাটা পুলিশ পোস্ট এবং চাঁদড়া রেঞ্জের আধিকারিকরা। এদিকে, এই ঘটনায় জঙ্গল অধ্যুষিত এই সমস্ত এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago