Animal

Hunting: শুধু বনদপ্তর নয় বন্যপ্রাণী শিকার করলে ব্যবস্থা নেবে পুলিশও! বার্তা ছড়িয়ে দেওয়া হল মেদিনীপুর শহরের সর্বত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ এপ্রিল:কবি বলেছিলেন, ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে!’ সেই বন্য প্রাণীদের আক্রমণ, হত্যা, শিকার- শুধু অরণ্য জীবনকেই নয়, ক্ষতিগ্রস্ত করে সমগ্র পরিবেশ তথা‌ এই পৃথিবীর। এই বার্তাই ছড়িয়ে দিতে চাইছে বনদপ্তর। আবেদন-নিবেদনের পর ‘দণ্ডনীয় অপরাধ’ রূপে এবার শাস্তির হুঁশিয়ারি দেওয়া হল, পশ্চিম মেদিনীপুর বন বিভাগ এবং জেলা পুলিশের তরফে। আর সেই শাস্তির বার্তা ছড়িয়ে দেওয়া হলো জেলা শহর মেদিনীপুরের বাস স্ট্যান্ড, স্টেশন থেকে শুরু করে সর্বত্র। শুধু তাই নয়, জেল ও জরিমানা ছাড়াও জানিয়ে দেওয়া হয়েছে, যে বাহন নিয়ে শিকার করতে বেরোবেন শিকারিরা, তাও আটক করা হবে।

বাসস্ট্যান্ড পোস্টারিং :

প্রসঙ্গত উল্লেখ্য, মার্চ-এপ্রিলে বা চৈত্র-বৈশাখে শিকারীরা শিকারে বেরোন বছরের পর বছর ধরে। কিন্তু, বর্তমানে বিশ্ব উষ্ণায়নের যুগে এই শিকার বা বন্যপ্রাণ ও বন্যপ্রাণী হত্যা গর্হিত অপরাধ হিসেবে গণ্য হচ্ছে। পরিবেশ রক্ষায় বারবার নিষেধ করা হচ্ছে শিকারীদের। তা সত্বেও লুকিয়ে চুরিয়ে চলছে শিকার। এবার, তাই আরও কঠোর হচ্ছে বনদপ্তর। সঙ্গে জেলা পুলিশ। শনিবার ও রবিবার তাই জেলা শহর মেদিনীপুরের সর্বত্র,‌ বিশেষত বাস স্ট্যান্ড স্টেশনের মতো জায়গাগুলিতে ব্যানার দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, “বন্যপ্রাণী শিকার দণ্ডনীয় অপরাধ। জঙ্গলের পশুপাখিদের স্বাভাবিক ভাবে বাঁচতে দিন। এদের উপর অত্যাচার করবেন না।” সাধারণ মানুষ তথা সমাজের সকল স্তরের মানুষকে এই বিষয়ে বনদপ্তর ও জেলা পুলিশকে সহায়তা করার বার্তা দেওয়া হয়েছে। ভাদুতলা বনাঞ্চলের রেঞ্জ অফিসার পাপন মোহান্ত জানিয়েছেন, “বন বিভাগ ও জেলা পুলিশের এই বার্তা তখনই সাফল্যমন্ডিত হবে, যখন সমাজের প্রতিটি মানুষ উপলব্ধি করতে পারবে, পরিবেশ তথা সভ্যতা টিকিয়ে রাখতে হলে, বন্যপ্রাণ ও বন্যপ্রাণীর ভূমিকা অনস্বীকার্য। বাস্তুতন্ত্রের স্বার্থে বন্য প্রাণী হত্যা বা শিকার থেকে বিরত থাকতে হবে সকলকে। নাহলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।”

শিকার (ফাইল ছবি, রাকেশ সিংহদেব) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago