Arrested

Arvind Kejriwal: দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে ক্ষমতায় এসেছিলেন, দুর্নীতির দায়েই গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২১ মার্চ: আবগারি দুর্নীতি মামলায় ইডি (ED)-র হাতে গ্রেপ্তার হলেন দিল্লির মুখ্যমন্ত্রীর অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। বৃহস্পতিবার রাত্রি ৯টা নাগাদ গ্রেফতার করা হয় তাঁকে। শুক্রবার তাঁকে তোলা হবে আদালতে। উল্লেখ্য যে, বৃহস্পতিবার দুপুরেই দিল্লি আদালতে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করা হয়। এরপর, আজ সন্ধ্যাতেই তাঁর বাড়িতে হানা দেয় ইডি। বাজেয়াপ্ত করা হয় তাঁর ফোনও। অবশেষে প্রায় ২ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে! এর আগে, ৬০০ কোটির জমি-কেলেঙ্কারিতে গ্রেফতার করা হয়েছিল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে!

অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার:

প্রসঙ্গত উল্লেখ্য, আবগারি মামলায় এর আগে আম আদমি পার্টির মণীশ সিসোদিয়া থেকে সঞ্জয় সিং গ্রেফতার হয়েছেন। বর্তমানে দু’জনেই তিহাড় জেলে বন্দী। এবার গ্রেফতার হলেন খোদ মুখ্যমন্ত্রী! ইতিমধ্যে, আম আদমি পার্টির তরফে রাজনৈতিক প্রতিহিংসা তথা ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে। তবে, বিজেপি-র তরফে দাবি করা হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার ডাক দিয়ে ক্ষমতায় এসেছিলেন কেজরিওয়াল। এটা লজ্জার যে, সেই দুর্নীতির দায়েই তাঁকে গ্রেপ্তার হতে হল! উল্লেখ্য, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় তাঁর নাম জড়ানোর অভিযোগ ওঠার পর থেকে মোট ন’বার অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অথচ প্রত্যেকবারই তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। শেষ পাঠানো সমন অনুযায়ী, বৃহস্পতিবার দিল্লির ED দফতরে তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু, এবারও যথারীতি হাজিরা এড়িয়ে তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। তবে, তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে আদালত! আর তারপরই প্রায় ২ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে। তিনি জেল থেকেই রাজ্য চালাবেন বলে দাবি করা হয়েছে আম আদমি পার্টির তরফে!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago