Arrested

Fake Advocate: পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে গ্রেপ্তার এবার ভুয়ো আইনজীবী! চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ এপ্রিল:পশ্চিম মেদিনীপুরে এবার ধরা পড়ল এক ভুয়ো আইনজীবী বা ফেক অ্যাডভোকেট (Fake Advocate)। ভুয়ো পরিচয় দেওয়া এই প্রতারকের বিরুদ্ধে, চাকরি দেওয়ার নাম করে শিক্ষিত বেকারদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলার মারাত্মক অভিযোগ উঠল! হাইকোর্টের অ্যাডভোকেট পরিচয় দিয়ে প্রতারণার জাল ফেঁদেছিল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার বাসিন্দা এই ‘গুণধর’ যুবক-টি। পিংলা থানার অন্তর্গত ১০ নম্বর জলচক অঞ্চলের উত্তর বস্তি এলাকার এই যুবকের নাম শেখ জুলফিকার রহমান। পুলিশের কনস্টেবল পদে চাকরি করে দেওয়ার নামে বহু শিক্ষিত তরুণ-তরুণীদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে তাকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে পিংলা থানার পুলিশ। শনিবার দুপুরে তাকে মেদিনীপুর আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

গ্রেফতার হওয়া শেখ জুলফিকার রহমান :

পুলিশ সূত্রে জানা গেছে, নিজেকে হাইকোর্টের অ্যাডভোকেট পরিচয় দেন জুলফিকার রহমান। তিনি বলেন, তার সঙ্গে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের যোগাযোগ রয়েছে। এই বলে এলাকার যুবক-যুবতীদের কাছ থেকে টাকার বিনিময়ে পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার প্রস্তাব দেন। লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে জুলফিকার। এই নিয়ে গত বেশকয়েক মাস ধরে পিংলা থানায় বেশ কয়েকটি লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে সক্রিয় হয় পিংলা থানার পুলিশ। তারপরই ঘটনার তদন্তে নেমে শুক্রবার রাতে জলচক এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই যুবককে। বাজেয়াপ্ত করা হয় অ্যাডভোকেট লেখা ওই যুবকের মোটর বাইক। পাশাপাশি, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তার তদন্ত শুরু করেছে পিংলা থানার পুলিশ। ধৃত ওই যুবককে শনিবার মেদিনীপুর জেলা আদালতে তোলা হলে, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

4 weeks ago