Arrested

Paschim Medinipur: প্রেমের পথে কাঁটা সরাতেই ঠান্ডা মাথায় দুধের সন্তানকে খুন! মা আর প্রেমিকের পুলিশ হেফাজত দিল মেদিনীপুর আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ ডিসেম্বর:কোনো রাগ, ক্রোধ এসব কিছুই নয়! রীতিমতো ঠান্ডা মাথায় বালিশ চাপা দিয়ে নিজের দুধের শিশুকন্যা-কে খুন করছিল পিংলার উত্তরবাড়ের পূজা জানা। সূত্রের খবর অনুযায়ী, প্রেমিক দেবাশিস মন্ডলের সঙ্গে পরামর্শ করেই খুন করেছিল বলে স্বীকারও করেছে বছর কুড়ির পূজা। প্রেমের পথে কাঁটা সরাতেই খুন বলে পুলিশের অনুমান। এরপর, শনিবার রাতেই পিংলা থানার পুলিশ তাদের দু’জনকেই গ্রেফতার করে। রবিবার তাদের মেদিনীপুর আদালতে তোলা হলে, ফোনের প্রকৃত কারণ উদঘাটন সহ আরও তথ্য প্রমাণ জোগাড় করার জন্য পুলিশ তাদের হেফাজতে চায়। আদালত ২ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে।

সন্তানকে খুনের দায়ে মা আর প্রেমিকের পুলিশ হেফাজত দিল মেদিনীপুর আদালত :

প্রসঙ্গত, শনিবার দুপুরে মায়ের পরকীয়ার জেরে ২ বছরের শিশুকন্যা দীপ্তি জানা খুন হয়। নৃশংস এই ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার উত্তরবাড়ে। এই ঘটনায় উঠে আসে প্রতিবেশী দুই সন্তানের বাবা দেবাশিস মন্ডলের নাম। জানা গেছে, স্বামী দেবাশিস জানা কর্মসূত্রে আন্দামানে থাকে। স্বামী দেবাশিস জানার অনুপস্থিতিতে প্রতিবেশী, বিবাহিত যুবক দেবাশিস মন্ডলের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে ওই গৃহবধূ। মাঝখানে, লকডাউনে দেড়বছর ঘরে থাকার পর গত ৬-৭ দিন আগেই ফের আন্দামানে গেছেন স্বামী দেবাশিস জানা। তখনই, পূজা আর তার প্রেমিক মিলে সিদ্ধান্ত নেয়, আর দেরি নয়! ‘পথের কাঁটা’ সরিয়ে দ্রুত তারা পালিয়ে গিয়ে বিয়ে করবে। কামনা চরিতার্থ করতে নিজের গর্ভের শিশু সন্তানকে খুন করতেও হাত কাঁপেনা পূজা’র! ফোনের অপরপ্রান্ত থেকে কিংবা হয়তো সামনেই উপস্থিত থেকে সাহস যোগাচ্ছিল প্রেমিক দেবাশিস। দুই বিবাহিত পুরুষ-মহিলার এই নৃশংসতায় হতবাক জেলাবাসী!

ঠান্ডা মাথায় দুধের সন্তানকে খুন :

খুনি মা পূজা জানা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago