দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ জুলাই: পশ্চিম মেদিনীপুরে ফের মধুচক্রে হানা দিয়ে ১ মহিলা সহ ৬ জনকে গ্রেফতার করলো পুলিশ! উদ্ধার করা হলো ৮ যুবতী’কে। প্রসঙ্গত, খড়গপুর লোকাল থানার অন্তর্গত ৬ নম্বর জাতীয় সড়কের পাশে দু’টি হোটেলে দীর্ঘদিন ধরে চলছিল মধুচক্র। গোপন সূত্রে খবর পেয়ে, শনিবার গভীর রাতে খড়্গপুর লোকাল থানার পুলিশ ওই দু’টি হোটেলে হানা দেয়। হাতেনাতে পাকড়াও করা হয়, এক মহিলা সহ ৬ জনকে। তার মধ্যে যথাক্রমে দু’টি হোটেলের মালিক ও মালকিনও আছেন।
এছাড়াও, দুটি হোটেল থেকে ৮ যুবতীকে উদ্ধার করে পুলিশ। তাদের দেহব্যবসার কাজে ব্যবহার করা হতো বলে ওই দু’টি হোটেলের মালিকদের বিরুদ্ধে অভিযোগ। দু’টি হোটেলের মালিক সহ ৬ জনকে শনিবার মেদিনীপুর জেলা আদালতে তোলা হলে ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। অপরদিকে, উদ্ধার হওয়া ৮ যুবতীকে হাওড়া’র একটি হোমে পাঠানো হয়েছে বলেও জানা গেছে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…