দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ জুন: ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৩ দুষ্কৃতীকে অস্ত্র সমেত গ্রেফতার করল খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ। রবিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে, খড়্গপুর গ্রামীণের ৬০ নং জাতীয় সড়ক সংলগ্ন (NH- 60) রূপনারায়নপুর এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃত ৩ জন দুষ্কৃতীই মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকার বাসিন্দা। বয়স ১৯-২০ বছরের মধ্যে। শেখ আশিক ইকবাল (১৯) ও শেখ মহম্মদ ওসমান (২০) যথাক্রমে কেরানীচটির মণি মসজিদের কাছে বাড়ুয়ার বাসিন্দা। ২১ বছরের সেখ জিম বড় আস্তানা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, ৩ জন দুষ্কৃতীর বিরুদ্ধেই অপরাধমূলক নানা অভিযোগ আছে। গতকাল সন্ধ্যাতেও তারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে পুলিশ গোপন সূত্রে খবর পায়। এরপরই, পুলিশ গিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে বেশকিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করে। সোমবার তাদের আদালতে তোলা হয়েছিল বলে জানা গেছে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…