Art and Artists

Midnapore: পশ্চিম মেদিনীপুরের অনাথ আশ্রমের কচিকাঁচাদের নৃত্য প্রশিক্ষণ দিচ্ছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত শিল্পী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ জুলাই: জীবনের অনেক ওঠানামা তিনি অতিক্রম করেছেন। প্রতিকূলতাকে জয় করেই ‘আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী’ হিসেবে খ্যাতি লাভ করেছেন বিশ্বের দরবারে। জঙ্গলমহল বাঁকুড়ার ‘ভূমিপুত্র’ তথা স্বনামধন্য সেই নৃত্যশিল্পী-ই পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত শ্যামচক এলাকার এক অনাথ আশ্রমের কচিকাঁচাদের নৃত্যশিক্ষার ভার নিজের কাঁধে তুলে নিলেন। সোমবারও শ্যামচকের সেই প্রতিবন্ধী আবাসিক বিদ্যালয় তথা আশ্রমে উপস্থিত থেকে কচিকাঁচাদের নৃত্য প্রশিক্ষণ দিলেন নৃত্য শিল্পী শ্রীকান্ত লোহার।

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী শ্রীকান্ত লোহার :

দূরদর্শনের শিল্পী হিসেবেও পরিচিত শ্রীকান্ত। অনেক প্রতিকূলতা সত্বেও নৃত্যকে তিনি পেশা হিসাবে বেছে নিয়েছেন। পাশাপাশি তিনি একজন বিশিষ্ট নৃত্য প্রশিক্ষক। তবে, হৃদয়ের তাগিদ থেকে অনাথ আশ্রমের শিশুদের তিনি যত্ন সহকারে নৃত্য প্রশিক্ষণ দিচ্ছেন। তাঁদের নৃত্যশিক্ষার ভার তুলে নিয়েছেন নিজের কাঁধে, সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে। সোমবার তাঁর সাথে ছিল দুটি সেচ্ছাসেবী সংগঠন- আলো ট্রাস্ট এবং মানুষ মানুষের জন্য। ভবিষ্যতেও এই আশ্রমের উন্নতিতে শ্রীকান্ত লোহারের সঙ্গে তাঁরাও পাশে থাকবেন বলে অঙ্গীকার করেছেন সংগঠনের সদস্যরা। নৃত্যশিল্পী শ্রীকান্ত লোহার জানান, এই অনাথ আশ্রমের শিশুদের দেশের বিভিন্ন জায়গায় নাচের মাধ্যমে পরিচিতি দেওয়ার চেষ্টা করবেন তিনি।

প্রশিক্ষণ দিচ্ছেন অনাথ আশ্রমের কচিকাঁচাদের:

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

3 weeks ago