Art and Artists

Guinness World Records: বিশ্বের ক্ষুদ্রতম কাঠের চামচ! পশ্চিম মেদিনীপুরের শিল্পী প্রসেনজিতের লক্ষ্য ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ ডিসেম্বর:’গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’ (Guinness World Records)-কেই ‘পাখির চোখ’ করে এগিয়ে যাচ্ছেন পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের রানীয়ড় গ্রামের বাসিন্দা, ‘মাইক্রো আর্টিস্ট’ প্রসেনজিৎ কর। বুধবার বিকেলে ক্ষুদিরাম বসুর জন্মভিটে কেশপুরের মোহবনীত সরকারি আধিকারিকবৃন্দ, সার্ভেয়ারগণ ও অন্যান্য বিশিষ্ট জনেদের উপস্থিতিতে প্রসেনজিৎ পৃথিবীর ‘ক্ষুদ্রতম কাঠের চামচ’ তৈরির চেষ্টা করেন প্রসেনজিৎ। এদিন ১৫ মিনিটের একটু বেশি সময় ব্যয় করে প্রসেনজিৎ ১.৭৪ মিলিমিটার মাপের কাঠের চামচ তৈরি করেন। প্রসেনজিৎ সহ উপস্থিত সকলের আশা, প্রসেনজিৎ এর এই কৃতিত্ব গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এ স্থান করে নেবে। সার্ভেয়ার হিসেবে উপস্থিত ছিলেন দুই সরকারী সার্ভেয়ার সমর কুমার দত্ত ও বাচ্চু পাঁজা।

বিশ্বের ক্ষুদ্রতম কাঠের চামচ গড়ার লক্ষ্যে অবিচল প্রসেনজিৎ :

প্রসেনজিৎ এর তৈরি ১.৭৪ মি.মি কাঠের চামচ :

এদিনের কর্মসূচির সাক্ষী থাকতে এবং প্রসেনজিৎকে উৎসাহিত করতে উপস্থিত ছিলেন কেশপুরের বিডিও দীপক কুমার ঘোষ, কেশপুরের সি.আই প্রণবেশ মাহাতো, কেশপুর থানার অফিসার সুজিত কুমার ঘোষ, সমাজসেবী উত্তমানন্দ ত্রিপাঠী, চিত্তরঞ্জন গরাই, প্রদ্যুত পাঁজা, আনন্দমোহন গরাই, সমাপ্তি রায়, দুলাল ঘোষ, সঙ্গীত শিল্পী উদয় ব্যনার্জী, সমাজকর্মী ফাকরুদ্দিন মল্লিক, শিক্ষক স্নেহাশিষ চৌধুরী, সুদীপ কুমার খাঁড়া, মণিকাঞ্চন রায়, নরসিংহ দাস, দীপেশ দে, দীপঙ্কর শীট প্রমুখ। উল্লেখ্য এর আগে পেন্সিলের লেগের উপরে ক্ষুদ্রতম দুর্গা এবং একটি দেশলাই কাঠিতে একসঙ্গে অনেক স্বাধীনতা সংগ্রামীর মূর্তি তৈরি করে দুবার বিশ্বস্তরের রেকর্ড করেছেন পেশায় মোটর মেকানিক প্রসেনজিৎ। এছাড়াও নানাধরনের অসাধারণ শিল্পসৃষ্টি করে নানা অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছেন।

নিমগ্ন শিল্পী প্রসেনজিৎ :

প্রসেনজিৎ এর তৈরি কাঠের চামচ :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago