Award

National Record: যোগ ব্যায়ামে ‘ন্যাশনাল রেকর্ড’ পশ্চিম মেদিনীপুরের অভিনন্দনের

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৫ ডিসেম্বর:’গ্রেট ইন্ডিয়ান বুক অব রেকর্ডস’ এর জুনিয়ার বিভাগে নাম তুললেন পশ্চিম মেদিনীপুর জেলায় ক্ষীরপাই পৌরসভার অভিনন্দন। প্রসঙ্গত, গ্রেট ইন্ডিয়ান বুক রেকর্ড ভারতবর্ষের ইউনিক স্কিলগুলিকে তুলে ধরে। ক্ষীরপাইয়ের অভিনন্দন যোগ ব্যায়ামের ‘গোখিলা’ আসনটি করে, সর্বোচ্চ সময় ধরে রেখে জুনিয়র গ্রুপে ভারতবর্ষের মধ্যে রেকর্ড করে নজির সৃষ্টি করল। নভেম্বর মাসেই প্রতিভাবান এই কিশোরের বাড়িতে পুরস্কার পৌঁছেছে বলে জানা যায়। উল্লেখ্য যে, অভিনন্দন ছোট থেকেই বাবার কাছে যোগব্যায়াম অভ্যাস করে। তিন বছর বয়স থেকেই অভিনন্দন যোগাসন অভ্যাস করে।

অভিনন্দন :

বাবার গুরুদেবের সঙ্গে অভিনন্দন :

অভিনন্দনের বাবা সঞ্জিত ঘোষ বলেন, যোগ ভারতবর্ষের প্রাচীন ও পরম্পরা। ভারতবর্ষ ঋষি মুনির দেশ। প্রাচীনকাল থেকে আমাদের দেশের সাধু-সন্তরা যোগের মাধ্যমে দেড়শ দুইশ বছর বেঁচে থাকতেন। বর্তমানে, সারা পৃথিবী জুড়ে এই যোগ নিয়ে নতুন দিশা পাচ্ছে। আমাদের দেশের যোগব্যায়াম ধার করেই সারাবিশ্ব চালিয়ে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে যোগ নিয়ে অনেক প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হয়েছে। দুর্ভাগ্য, আমাদের দেশে সেই ভাবে যোগের চর্চা নেই।” অভিনন্দন অবশ্য জানিয়েছেন, তিনি বড় হয়ে বাবার মত যোগব্যায়ামের শিক্ষক হতে চান।

যোগ ব্যায়াম :

যোগ ব্যায়াম :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago