Award

Asia Book of Records: এশিয়া বুক রেকর্ডসে পশ্চিম মেদিনীপুরের আত্রেয়ী! মাত্র ৩০ সেকেন্ডে ৬ বার ইংরেজি বর্ণমালা উল্টো দিক থেকে বলে কৃতিত্ব অর্জন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জুলাই: ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে (India Book of Records) নাম তোলা হয়ে গেছে আগেই। পশ্চিম মেদিনীপুরের ছোট্ট আত্রেয়ী মাত্র ৫ বছর ৩ মাস বয়সেই এবার নাম তুললো ‘এশিয়া বুক অফ রেকর্ডসে’ (Asia Book of Records)। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ইংরেজি বর্ণমালা (A to Z)‌ উল্টো দিক (রিভার্স) থেকে (Z থেকে A পর্যন্ত ৬ বার বলতে পারার কৃতিত্ব অর্জনের পর-ই গত মে (২০২২) মাসে ‘এশিয়া বুক অফ রেকর্ডস’ কর্তৃপক্ষ আত্রেয়ীকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করে। এর আগে, মার্চ মাসে আত্রেয়ী ২৩ সেকেন্ডে একবার উল্টো দিক থেকে ইংরেজি বর্ণমালা (Z থেকে A) বলে ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’ এর স্বীকৃতি লাভ করেছিল। মাত্র ২ মাসের মধ্যে বাবা অনিরুদ্ধ ঘোষ এবং সমাপ্তি ঘোষ এশিয়া বুক অফ রেকর্ডসের জন্য আত্রেয়ী-কে প্রস্তুত করেন। চোখের পলক ফেলার আগেই এখন সে Z থেকে A পর্যন্ত (একেকবার মাত্র ৫ সেকেন্ডে) বলতে পারে!

বাবা-মা’র সঙ্গে আত্রেয়ী:

গড়বেতা ২ নং ব্লকের গোয়ালতোড়ের বাসিন্দা অনিরুদ্ধ বাবু বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ডিআইবি-তে কর্মরত। পরিবার নিয়ে মেদিনীপুর শহরেই থাকেন। আত্রেয়ী শহরের টেকনো ইন্ডিয়া ইংরেজি মাধ্যম স্কুলে কেজি ক্লাসে পড়ে। জুন মাস নাগাদ আত্রেয়ী’র কাছে এসে পৌঁছেছে ‘এশিয়া বুক অফ রেকর্ডস’ এর পুরস্কার, শংসাপত্র প্রভৃতি। এরপর তাঁদের স্বপ্ন ‘ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস’ এর স্বীকৃতি অর্জন করুক আত্রেয়ী! পুলিশ কর্মী অনিরুদ্ধ বাবু জানিয়েছেন, লড়াইটা আরও কঠিন। বাংলা ও ইংরেজি বর্ণমালা নিয়ে ওকে কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত করছি। পড়াশোনার সাথে সাথে গান, নাচ ও অঙ্কনেও পটু আত্রেয়ী। তবে, যেভাবে সে চোখের পলক ফেলার আগেই Z থেকে A পর্যন্ত বলতে পারে, তা সত্যিই অনন্য! পশ্চিম মেদিনীপুরের এই ক্ষুদে প্রতিভা’র জন্য আরও সাফল্য কামনা করছেন মেদিনীপুর বাসী।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago