Award

Raja N.L. Khan Women’s College: নারী শিক্ষায় অনন্য অবদান, ভারতীয় ডাক বিভাগের ‘স্পেশাল কভার’-এ জায়গা পেল মেদিনীপুরের মহিলা মহাবিদ্যালয়

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৪ জানুয়ারি: ভারতীয় ডাক বিভাগের একটি ‘স্পেশাল কভার’ (Special Cover)- এ জায়গা পেল মেদিনীপুর শহরের রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়। প্রসঙ্গত, মেদিনীপুর অঞ্চলের মহিলাদের উচ্চশিক্ষা প্রদানের লক্ষ্যে ১৯৫৭ খ্রিস্টাব্দে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রতিষ্ঠিত হয়েছিল রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয় (Raja N.L Khan Women’s College)। বর্তমানে ‘স্বশাসিত’ (Autonomous) এই কলেজে জাতীয় স্তরের NIRF র‌্যাঙ্কিংয়ে (NIRF 2023) সারা ভারতের মধ্যে 64-তম স্থান দখল করে সগৌরবে উচ্চ শিক্ষার ধ্বজা উড্ডীন করে রেখেছে। জঙ্গল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের উপকন্ঠে অবস্থিত সেই মহিলা মহাবিদ্যালয় (গোপ কলেজ হিসেবেও পরিচিত)-কেই আজ, বুধবার (২৪ জানুয়ারি) ‘জাতীয় শিশুকন্যা দিবস’ (National Girl Child Day)- এ এই অনন্য স্বীকৃতি প্রদান করল ভারতীয় ডাক বিভাগ (Indian Postal Department/ India Post)।

স্পেশাল কভার প্রকাশ:

বুধবার দুপুরে কলেজের (রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়ের) ডঃ বি.সি রায় মেমোরিয়াল অডিটোরিয়ামে এই ‘স্পেশাল কভার’ উন্মোচিত হয়। টানা ৬৭ বছর ধরে নারী শিক্ষায় অসামান্য অবদান রেখে এগিয়ে যাওয়ার পুরস্কার স্বরূপ মেদিনীপুর শহরের রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়ের প্রতি ভারতীয় ডাক বিভাগ এই বিশেষ সম্মান প্রদর্শন করেছে বলে জানিয়েছেন ভারতীয় ডাক বিভাগের সাউথ বেঙ্গল রিজিয়নের (South Bengal Region) পোস্টমাস্টার জেনারেল শশী সালিনী কুজুর। তিনি জানিয়েছেন, “মেদিনীপুরের এই মহিলা মহাবিদ্যালয় সেই ১৯৫৭ সাল থেকে নারী শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে অসাধারণ অবদান রেখে চলেছে। একের পর এক নতুন কীর্তি স্থাপন করছে। তাই ডাক বিভাগের এই বিশেষ খাম বা স্পেশাল কভারে কলেজের (গোপ প্যালেসের) ছবি সহ সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়েছে। স্বাভাবিকভাবেই এবার তা পৌঁছে যাবে দেশ-বিদেশের বিভিন্ন জায়গায়।” এই বিশেষ খাম বা স্পেশাল কভার কলেজ কর্তৃপক্ষ এনভেলপ (খাম) হিসেবেও ব্যবহার করতে পারবেন বলেও জানিয়েছেন তিনি। কভারের দাম ২০টাকা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

স্পেশাল কভার:

এদিনের অনুষ্ঠানে পোস্ট মাস্টার জেনারেল ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুশান্ত কুমার চক্রবর্তী, মেদিনীপুর পোস্টাল ডিপার্টমেন্টের এসএসপিও রতিকান্ত সোয়াইন, কলেজের অধ্যক্ষা ড. জয়শ্রী লাহা প্রমুখ। ভারতীয় ডাক বিভাগের এই অনন্য স্বীকৃতিতে আপ্লুত ড. লাহা বলেন, “প্রথম যখন ওঁদের তরফে যোগাযোগ করে এই বিষয়ে আমাকে জানানো হয়, আমি রীতিমত শিহরিত হয়েছিলাম। সত্যিই এ এক অভূতপূর্ব সম্মান! যা আমাদের মুকুটে নতুন পালক হিসেবে যুক্ত হলো। কলকাতা থেকে অনেকটা দূরে অবস্থিত হওয়ায় অনেক সময়ই হয়তো আমরা নানা কাঙ্ক্ষিত স্বীকৃতি থেকে বঞ্চিত হই; তা সত্ত্বেও আমরা নিরলস কাজ করে চলি। এই সম্মান আমাদের সেই পথ চলার ক্ষেত্রে নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।”

রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago