Banking

SBI Bank Account: অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি! লেনদেন বন্ধ করে দিল RBI, আতঙ্কে পশ্চিম মেদিনীপুরের যুবক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: নিতান্তই হতদরিদ্র পরিবারের এক যুবকের অ্যাকাউন্টে হঠাৎ করে ঢুকে গেল ১০ কোটি টাকা! এরপরই সমস্যা শুরু। RBI এর নির্দেশে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘সিজ’ বা বন্ধ করল SBI ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সদ্য বাবাকে হারানো যুবক, বাবার পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করার জন্য অ্যাকাউন্টে থাকা নিজের ৫ হাজার টাকাও তুলতে পারছেন না! ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত চলছে। কিন্তু, কি তদন্ত, কে করছে, কবে শেষ হবে? তার কোনও উত্তর নেই। অগ্যতা পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই যুবক। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ৩ নং ব্লকের চন্দ্রকোনা রোড এলাকার। যুবকের নাম শান্তনু মন্ডল। গত ৬ নভেম্বর তাঁর অ্যাকাউন্টে ৯ কোটি ৯৯ লক্ষ ৯৯ হাজার ৯৯৯ টাকা ঢোকার এসএমএস (SMS) যায়। তার কিছুক্ষণের মধ্যেই SBI Bank এর তরফে মেসেজ যায়, আরবিআই (Reserve Bank of India) এর নির্দেশে তাঁর অ্যাকাউন্টটি সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে! যা নিয়ে রীতিমতো আতঙ্কে ওই পরিবার।

মোবাইলে ১০ কোটির মেসেজের পরই, অ্যাকাউন্ট বন্ধ করার মেসেজ

অ্যাকাউন্টের Balance দেখাচ্ছেন শান্তনু :

জানা গেছে, শান্তনু মন্ডল নামে ওই যুবকের অ্যাকাউন্ট ছিল দামোদরপুর এসবিআই ব্যাঙ্কে (SBI Bank, Damodarpur Branch)। ওই অ্যাকাউন্টে যুবকের ৫ হাজার টাকা জমা ছিল। এদিকে, গত ৬ নভেম্বর এই ঘটনা ঘটে। তারপর থেকে ওই যুবক নিজের অ্যাকাউন্টের টাকা আর তুলতে পারছেন না! এদিকে, বাবার পারলৌকিক কাজকর্ম করার জন্য টাকা দরকার। বাড়িতে শুধু মা আছেন। দরিদ্র পরিবারের যুবক এখন মহা সমস্যায় পড়েছেন! দামোদরপুর এসবিআই ব্যাঙ্কের ম্যানেজার অভিষেক টুডু ক্যামেরার সামনে কোন রকম বক্তব্য দিতে রাজি হননি! তবে, ওই যুবককে জানিয়েছেন, তদন্ত চলছে। কি কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। চন্দ্রকোনারোড পুলিশ বিট হাউসে অভিযোগ জানিয়েছেন যুবক। এই মুহূর্তে আতঙ্কে দিনকাটানো ছাড়া আর কোনও উপায় নেই যুবকের!

মা’র সাথে শান্তনু মন্ডল :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago