Cheating

Unknown Link: এখুনি সতর্ক হোন! অচেনা লিঙ্কে ক্লিক করতেই ৫০ হাজার টাকা উধাও পশ্চিম মেদিনীপুরের ব্যবসায়ীর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ নভেম্বর: দিন যত এগোচ্ছে, উন্নত হচ্ছে প্রযুক্তিবিদ্যার। আর, তার সাথে সাথেই প্রতারকরাও বদলে ফেলছে প্রতারণার ধরন। সম্প্রতি, সমাজমাধ্যমে প্রতারিত হয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক ব্যক্তি। এবার, অচেনা লিঙ্কে ক্লিক করে প্রতারিত হলেন এই জেলারই মোহনপুর থানার পুরুনিয়ার এক ব্যক্তি। পেশায় ব্যবসায়ী ষাটোর্ধ্ব তরুণ দত্তকে অভিনব কায়দায় প্রতারিত করে, ‘অচেনা’ এক ব্যক্তি তিন দফায় হাতিয়ে নিল ৫০ হাজার টাকা! ইতিমধ্যে, মোহনপুর থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

তরুণ দত্ত :

জানা গেছে, সেনাকর্তার পরিচয় দিয়ে মোহনপুরের পুরুনিয়া এলাকার তরুণ দত্ত নামে ওই ব্যক্তির কাছ থেকে তিন দফায় ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক। গত রবিবার (২৮ নভেম্বর), একদা দিল্লি নিবাসী ব্যবসায়ী তরুণ দত্তকে এক ‘সেনা কর্তা’র পরিচয় দিয়ে প্রতারক ফোন করে। নিজেকে সে তরুণ বাবুর পরিচিত বলেও দাবি করে। এরপর, নিজের অ্যাকাউন্টে একটি সমস্যার কথা উল্লেখ করে, আর্থিক সাহায্যের জন্য অনুরোধ করে তরুণ বাবুকে। ওই প্রতারক বলে, কিছুক্ষণের মধ্যেই সে এই টাকা ফেরত পাঠিয়ে দেবে। এরপর, একটি লিংক পাঠায়। বিশ্বাস করে ওই লিঙ্কে ক্লিক করতেই, মোট তিন দফায় ৫০ হাজার টাকা (১০+২০+২০) গায়েব হয়ে যায় তরুণ বাবুর! তরুণ বাবু ফোন করেন প্রতারকের নম্বরে। তখন প্রতারক বলে, তাঁর নাম, অ্যাকাউন্ট নম্বর, এটিএম কার্ড নম্বর এবং সিভিভি (ATM কার্ডের পেছনে থাকা গোপন CVV নম্বর) নম্বর পাঠানোর জন্য! এবার, অবশ্য ভুল করেননি তরুণ দত্ত। তিনি প্রতারকের খপ্পরে পড়েছেন বুঝতে পারেন এবং থানায় অভিযোগ দায়ের করেন। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago