Communication

খড়্গপুরের চৌরঙ্গী থেকে ইন্দা, উচ্ছেদ নোটিশ প্রশাসনের! “হাতে নয় ভাতে মারার উদ্যোগ” বলছেন দোকানদাররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ আগস্ট: এক বছরের মধ্যেই দু-দু’বার উচ্ছেদ! বছরখানেক আগেই উচ্ছেদ নিয়ে তুলকালাম বেধেছিল রেলশহর খড়্গপুরের ইন্দা এলাকায়। রাতারাতি ভেঙে দেওয়া হয়েছিল রাস্তার ধারের কিছু দোকানপাট। তারপর উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ হয়ে যায় বিভিন্ন কারণে! এরপর, দোকাদাররা ফের লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে নতুন করে দোকান সাজিয়েছিলেন। বছর ঘুরতে না ঘুরতেই ফের উচ্ছেদ নোটিশ জারি করেছে PWD। আর, এতেই মাথায় হাত দোকানদারদের। তাঁরা বলছেন, “প্রশাসন হাতে না মেরে, আমাদের ভাতে মারতে চাইছে! তাই, নতুন করে এত টাকা বিনিয়োগ করার পর, দোকান ভেঙে ফেলার নোটিশ জারি করেছে।” জানা গেছে, কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট অর্ডার (WPA 7914 of 2020) এবং জাতীয় সড়ক আইন অনুযায়ী এই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকারের পিডব্লুডি (PWD) বিভাগ।

OT Road :

Notice :

উল্লেখ্য যে, আগামী ১৪ ই সেপ্টেম্বরের মধ্যে চৌরঙ্গী থেকে খড়্গপুর লোকাল থানা (পীরবাবা মোড়) পর্যন্ত রাস্তার (OT Road) দুই পাশের দখল হয়ে যাওয়া জায়গা খালি করার নোটিশ জারি করা হয়েছে। রাজ্য সরকারের পিডব্লুডি (PWD) দপ্তরের পক্ষ থেকে এই নোটিশ‌ জারি করা হয়েছে। রাস্তা সম্প্রসারণের জন্য রাস্তার দুই ধারের ৬০ ফুট করে জায়গা দখল-মুক্ত করা হবে জানা গেছে। আপাতত, পীর বাবার মোড় পর্যন্ত উচ্ছেদ করা হবে, অনুমতি পাওয়া গেলে পুরাতন বাজার পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ হবে বলে জানা গেছে। হবে চার-লেনের রাস্তা। আর এতেই মাথায় হাত দোকানদারদের! তাঁরা বলছেন, “এক বছর আগে যখন উচ্ছেদ করা হয়, তখন আমরা অনেকটা পিছিয়ে গিয়ে নতুন করে দোকান করি। কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে একেকটা দোকানের জন্য। এই পরিস্থিতিতে ফের যে নোটিশ জারি হবে, তা আমাদের ভাবনাতেও ছিল না!” তাই, তাঁরা উপযুক্ত পুনর্বাসন দাবি করেছেন প্রশাসনের কাছে। এই বিষয়ে এখনও প্রশাসনের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

হবে ফোর লেন রাস্তা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago