Communication

Vidyasagar University: গড়িয়া থেকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! দূরপাল্লার বাস উদ্বোধন করে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন উপাচার্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ মার্চ: দক্ষিণ কলকাতার গড়িয়া থেকে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University) পর্যন্ত দূরপাল্লার বাস যোগাযোগ। রাজ্য সরকারের সহায়তায় এসবিএসটিসি (SBSTC- South Bengal State Transport Corporation)’র সরকারি বাস পরিষেবার উদ্বোধন করলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু। বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই পরিষেবার উদ্বোধন করলেন তিনি। বিকেল ঠিক ৫ টা ১০ মিনিটে বাসটি রওনা হল কলকাতার গড়িয়ার উদ্দেশ্যে। উপাচার্য ছাড়াও এদিন উপস্থিত ছিলেন, নিবন্ধক (Registrar) ড. জয়ন্ত কিশোর নন্দী সহ অন্যান্য আধিকারিক ও অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ।

উদ্বোধন করলেন উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু :

উল্লেখ্য যে, সপ্তাহের প্রতিদিনই অর্থাৎ সোমবার থেকে শুক্রবার এই বাস চলবে। ভোর ঠিক ৫ টায় গড়িয়া থেকে ভায়া ধর্মতলা হয়ে বাসটি ছাড়বে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এসে পৌঁছবে সকাল সাড়ে ৯ টায়। আবার, বিকেল ৫ টা ১০ মিনিটে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে বাস ছাড়বে। মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড (৫ টা ৪০) ছুঁয়ে ভায়া ধর্মতলা হয়ে তা ফের গড়িয়া-তে পৌঁছবে রাত্রি ঠিক ১০ টা ১০ মিনিটে। উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু বলেন, “পড়ুয়া, গবেষক, অধ্যাপক, শিক্ষাকর্মী- সকলের স্বার্থে এই বাস পরিষেবার উদ্বোধন করা হয়েছে। রাজ্য রাজধানী কলকাতার সঙ্গে মেদিনীপুর শহরের উপকণ্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সরাসরি এই বাস যোগাযোগের ফলে উপকৃত হবেন সকলেই। এজন্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরিবহন মন্ত্রী ফিরহাদ ববি হাকিম-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago