Containment Zone

Midnapore: মেদিনীপুর শহরে ব্যস্ততম রাস্তার ঠিক পাশেই থাকা শতাব্দী প্রাচীন মন্দির ভেঙে ফেলল পৌরসভা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ সেপ্টেম্বর: জেলা শহর মেদিনীপুরের ব্যস্ততম রাস্তার ঠিক পাশেই থাকা শতাব্দী প্রাচীন বন দেবীর মন্দির ভেঙে ফেলা হল মেদিনীপুর পৌরসভার তরফে। ঘটনা ঘিরে শুক্রবার সকাল ১০টা নাগাদ ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলো মেদনীপুর শহরের গোলকুঁয়াচক-ধর্মা রাস্তার উপর কর্নেলগোলা এলাকায়। প্রসঙ্গত, শহরের গুরুত্বপূর্ণ রাস্তার ঠিক পাশেই শতবর্ষ প্রাচীন একটি বট গাছকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বন দেবীর মন্দির। তবে, ক্রমেই শহরের জনসংখ্যা, ব্যস্ততা তথা গাড়িঘোড়ার সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে গোলকুঁয়াচক থেকে ধর্মা অবধি যাওয়ার ওই রাস্তায় নিত্য যানজট পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল, রাস্তার ঠিক গা ঘেঁষেই থাকা মন্দিরটিকে কেন্দ্র করে!

ভেঙে ফেলা হল মন্দির:

বিজ্ঞাপন (Advertisement):

পরিস্থিতি সামলাতে সম্প্রতি মেদনীপুর পৌরসভার উদ্যোগে এনিয়ে স্থানীয় বাসিন্দা এবং পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করা হয়। বৈঠকে ওই মন্দিরের ঠিক পাশেই ‘নতুন’ একটি মন্দির তৈরি করে, প্রাচীন মন্দিরটিকে ভেঙে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সিদ্ধান্ত সিদ্ধান্ত মেনেই শুক্রবার স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সকাল দশটা থেকে মন্দির ভেঙে ফেলার কাজ শুরু করা হয়। এই বিষয়ে পৌরসভার পূর্ত দপ্তরের সিআইসি তথা স্থানীয় ৯নং ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসু বলেন, “স্থানীয়দের সহযোগিতা নিয়ে, যানজট ঠেকাতে শতবর্ষ প্রাচীন এই মন্দিরটি ভেঙে ফেলা হল। আমরা বন দেবীর নতুন মন্দির গড়ে তুলেছি পাশেই। এর ফলে এই রাস্তা যানজট মুক্ত হবে। অন্তত ৪ ফুট জায়গা বেরোলো। তবে, শহরবাসীর প্রতি আমাদের বার্তা, যানজট ঠেকাতে আমরা যদি শতবর্ষ প্রাচীন মন্দির ভেঙে ফেলতে পারি; তাহলে আপনারা যদি রাস্তা দখল করে নির্মাণ কাজ গড়ে তোলেন কিংবা নির্মাণ সামগ্রী ফেলে রাখেন, সেক্ষেত্রেও আমরা কড়া ব্যবস্থা নিতে বাধ্য হব।”

গড়ে তোলা হল নতুন মন্দির:

বন দেবীর মন্দির:
News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago