Containment Zone

সংক্রমণ রুখতে শহর মেদিনীপুর সহ জেলাজুড়ে “কনটেনমেন্ট জোন” বাড়লো, ১৫৬ জন সংক্রমিত গত ২৪ ঘণ্টায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুন:সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। শুক্রবার সকালে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ১৫৬ জন। এ নিয়ে পরপর চারদিন জেলা জুড়ে শতাধিক মানুষ করোনা সংক্রমিত হলেন। ২০ শে জুন ৫৫ জন সংক্রমিত হওয়ার পর, শেষ চারদিনে জেলায় করোনা সংক্রমিত হয়েছেন যথাক্রমে- ১১৩, ১২৪, ১৬২ ও ১৫৬ জন। এরপরই, শুক্রবার জেলায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে মাইক্রো কনটেনমেন্ট জোন (Micro Containment Zone) বা স্বল্প পরিসরের গন্ডীবদ্ধ এলাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। জেলাশাসক ডঃ রশ্মি কমল একটি বিজ্ঞপ্তি জারি করে, আগামী ১০ ই জুলাই পর্যন্ত জেলায় নতুন করে ১১ টি মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরি করার নির্দেশ দেন। প্রসঙ্গত, গত ১৭ ই জুন থেকে জেলার ৪ টি এলাকায় আগামী ৪ ঠা জুলাই পর্যন্ত কনটেনমেন্ট জোন আগেই তৈরি করা হয়েছে। আজ আরও ১১ টি এলাকা মাইক্রো কনটেনমেন্ট জোনের আওতায় থাকবে বলে জানা গেছে। জরুরি পরিষেবা ছাড়া এই সমস্ত এলাকায় সবকিছুই বন্ধ থাকবে।

কনটেনমেন্ট জোন (ফাইল ছবি, ২০২০) :

জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী জেলার এই ১১ টি মাইক্রো কনটেনমেন্ট জোন হলো- ১. মেদিনীপুর শহরের- মির্জাবাজার, বিধাননগর, শরৎপল্লী, নজরগঞ্জ, পালবাড়ি, তাঁতিগেড়িয়া, সিপাই বাজার, কুইকোটার নির্দিষ্ট কিছু এলাকা। ২. মেদিনীপুর শহরের ১ নং ওয়ার্ডের নির্দিষ্ট কিছু এলাকা। ৩. মেদিনীপুর শহরের ২ নং ওয়ার্ডের নির্দিষ্ট কিছু এলাকা। ৪. নারায়ণগড় ও বেলদা এলাকার নির্দিষ্ট কিছু জায়গা। ৫. দাঁতনের মোহনপুরের ছোট্ট একটি এলাকা। ৬. খড়্গপুর শহরের রবীন্দ্রপল্লী ও তালবাগিচার যথাক্রমে কালি সাহা মোড় ও টুরিপাড়া এবং গ্রামীণের খেলাড় গ্রাম পঞ্চায়েতের লায়েক পাড়া। ৭. ঘাটালের চারটি পাড়া। ৮. পিংলার জলচক, পিংলা, নয়া, ঘোড়ামারা’র কিছু এলাকা। ৯. গড়বেতা ৩ নং এর সাতবাঁকুড়ার মাস্টার পাড়া। ১০. কেশিয়াড়ির তল কেশিয়াড়ি, মামিদপুর, এলাসাই এর কিছু এলাকা এবং ১১. সবংয়ের হরিহাটের কিছু এলাকা। জেলার উর্ধ্বমুখি সংক্রমণ প্রতিরোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক ডঃ রশ্মি কমল।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago