Corona Hospital

শুধুই “সেফ হোম” নয়, সম্প্রীতি ও মানবতার ১ মাস উদযাপন খড়্গপুর মহকুমাশাসকের হাত ধরে

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১২ জুন: না, এটা নিছকই কোন “সেফ হোম” ছিলনা! ছিল, সম্প্রীতি-মানবতা-সেবা ও শুশ্রূষা’র এক স্বতন্ত্র পীঠস্থান। গত ১২ ই মে জেলা ও মহকুমা প্রশাসনের অনুমতি নিয়ে এবং স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় পথচলা শুরু করেছিল, খড়্গপুর কলেজের অব্যবহৃত ছাত্রী নিবাসে তৈরি হওয়া বেসরকারি ‘সেফ হোম”। অক্সিজেন ও ২৪ ঘন্টার চিকিৎসা পরিষেবা সহ গত ১ মাসে ৮০ জনের চিকিৎসা হয়েছে এই সেফ হোমে। এই মুহূর্তে ১৩ জন চিকিৎসাধীন আছেন। ৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ২০ জনকে প্রয়োজন অনুযায়ী রেফার করা হয়েছে জেলার সরকারি করোনা হাসপাতালে। শুক্রবার সন্ধ্যায় এমনটাই জানিয়েছেন, এই সেফ হোমের দায়িত্বে থাকা ১২ টি সমাজসেবী ও ধর্মীয় সংগঠনের অন্যতম সেন্ট জোনস অ্যাম্বুলেন্স সার্ভিসের অসীম নাথ। আর, এই সাফল্য ও গর্বের পথচলার ১ মাস পূর্ণ হওয়াতেই সেফ হোমের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসাধীন রোগীদের নিয়ে খুশিতে মেতে উঠলেন তাঁরা। যোগ দিলেন এই পরিষেবার অন্যতম কাণ্ডারী খড়্গপুরের মহাকুমাশাসক আজমল হোসেন। সকলকে নিয়ে এক গর্বিত অভিভাবকের মতোই “কোভিড বিধি” মেনে কেক কেটে সাফল্য উদযাপন করলেন মহকুমাশাসক। তিনি তুলে ধরলেন, ১২ টি সামাজিক ও ধর্মীয় সংগঠন ছাড়াও ৯ জন চিকিৎসক, ১০ জন নার্স, ৩ জন ওয়ার্ড বয়, ৩ জন সাফাই কর্মী এবং ২ জন অ্যাম্বল্যান্স চালকের ঐকান্তিক প্রচেষ্টা ও আন্তরিক ভূমিকার কথা।

সকলের সঙ্গে মহকুমাশাসক আজমল হোসেন :

প্রসঙ্গত, খড়্গপুর শহরের ১২ টি ভিন্ন ভিন্ন ক্ষেত্রের সংগঠন এগিয়ে এসেছিল অক্সিজেন পরিষেবা যুক্ত একটি বেসরকারি “সেফ হোম” গড়ে তুলতে। ১২ টি সংগঠনের মধ্যে যেমন ছিল কয়েকটি ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থা, তেমনই ছিল হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টান প্রভৃতি ধর্মীয় প্রতিষ্ঠানও। সেন্ট জোনস অ্যাম্বুলেন্স সার্ভিস সহ উল্লেখযোগ্য সংগঠনগুলি ছিল- গরীব নওয়াজ ফাউন্ডেশন, বালাজী মন্দির কমিটি, সিদ্ধি বিনায়ক সেবা মণ্ডল, সিধু কানু ফাউন্ডেশন,‌ খড়্গপুর প্রয়াস, লাইফ ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল প্রভৃতি। এককথায় সর্ব ধর্ম-বর্ণের মেলবন্ধনেই গড়ে উঠেছিল এই সেফ হোম। এই উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন, মেদিনীপুর শহরের প্রসিদ্ধ চিকিৎসক (গাইনোকোলজিস্ট) ডাঃ মঙ্গল প্রসাদ মল্লিক, ডাঃ অরূপ মণ্ডল, ডাঃ শুভম চন্দ্র, ডাঃ নীলাঞ্জনা চন্দ্র, ডাঃ অভিষেক দাস প্রমুখ। শুক্রবারের উদযাপনে মহকুমাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন- ডাঃ শুভম চন্দ্র এবং ডাঃ অভিষেক দাস। সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দিয়ে রাজ্যের সহকারী স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানিয়েছেন, “অতিমারীর সময়ে যেভাবে চিকিৎসক ও সমাজসেবী ওই সংগঠনগুলি এগিয়ে এসেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তাঁদের আরও সাফল্য কামনা করি।”

সাফল্যের ১ মাস উদযাপন :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago