Corona Update

চিন্তা বাড়াচ্ছে কেরালা! টেস্ট কমতেই রাজ্যে কমল সংক্রমণ, গত ২ দিনে পশ্চিম মেদিনীপুরে সংক্রমিত ৩৬

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১ নভেম্বর: দীপাবলির ঠিক প্রাক্কালে ফের নিম্নমুখী দেশের করোনা পরিসংখ্যান। শুধু তাই নয়, উল্লেখযোগ্য ভাবে কমেছে দৈনিক মৃত্যুর হারও! স্বভাবতই, দেশজুড়ে উৎসবের রেশ বজায় থাকলেও করোনার এই নিম্নমুখী গ্রাফ অনেকটাই চিন্তামুক্ত করেছে বিশেষজ্ঞদের। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৫১৪ জন। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ২৫১ জন। রবিবার এই সংখ্যাটা ছিল ৪৪৬। তবে, করোনা ক্রমশ চোখ রাঙাচ্ছে কেরালাতে। গত একদিনে শুধুমাত্র ওই রাজ্যেই আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৬৭ জন। বর্তমানে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫৮ হাজার ৮১৭। পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ২৪৮ দিনের মধ্যে সর্বনিম্ন। গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন ১২ হাজার ৭১৮ জন। আপাতত দেশে টিকা পেয়েছেন ১০৬ কোটি ৩১ লক্ষ ২৪ হাজার ২০৫ জন।

রাজ্যের করোনা বুলেটিন :

এদিকে, রাজ্যে একলাফে অনেকটাই কমেছে নমুনা পরীক্ষার সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় মাত্র ২৯ হাজার ১১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। যেখানে রবিবার এই সংখ্যাটা ছিল ৪৭ হাজার ৪১৭। স্বাভাবিকভাবেই, টেস্টের সংখ্যা কমে যাওয়ায় আক্রান্তের সংখ্যাও কমেছে রাজ্যজুড়ে। গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭২৫ জন। রবিবার এই সংখ্যাটা ছিল ৯১৪। শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ২০৫ জন। গত একদিনে করোনার কারণে রাজ্যে প্রাণ হারিয়েছেন ৮ জন। রবিবার এই সংখ্যাটা ছিল ১৫। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৪৯ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৯৩ হাজার ৬৩৩। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৮৬৭ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ১৪৬ জন। অপরদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত ২ দিনে পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন যথাক্রমে ২০ জন ও ১৬ জন। এর মধ্যে সিংহভাগ করোনা আক্রান্তই মেদিনীপুর শহর ও গ্রামীণ এলাকার বলে জানা গেছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago