দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা ৩১ আগস্ট: দেশের করোনা গ্রাফে ফের একবার বড়সড় পতন! এক লাফে সংক্রমণের হার কমে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে তিরিশ হাজারের গন্ডীতে। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৪১ জন। সোমবার এই সংখ্যাটা ছিলো ৪২ হাজার ৯০৯। অর্থাৎ গতকালের তুলনায় আক্রান্তের সংখ্যা কমেছে প্রায় ১২ হাজার! পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৩৫০ জন। গত একদিনে করোনার প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ৩৬ হাজার ২৭৫ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৭০ হাজার ৬৪০ জন। ইতিমধ্যেই দেশে ৬৪ কোটি ৫ লক্ষ ২৮ হাজার ৬৪৪ জন টিকা পেয়েছেন।
এদিকে, গত একদিনে রাজ্যে কমেছে দৈনিক আক্রান্তের হার। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫১০ জন। রবিবার এই সংখ্যাটা ছিলো ৬৫০। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ১১ জন। রবিবার এই সংখ্যাটা ছিলো ৬। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪৮ হাজার ৫৮। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬৪৭ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.২৩ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৯২২ জন। তবে, গত একদিনে রাজ্যে কমেছে টেস্টের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ২৭ হাজার ৫০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…