Corona Update

দেশে আরো কমলো সংক্রমণ! রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, মেদিনীপুর শহরে ১১ জন সহ জেলায় সংক্রমিত ১৮

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৩ অক্টোবর: উৎসবের মরশুমে করোনার তৃতীয় ঢেউ নিয়ে চিন্তিত সকলেই! তবে, করোনার সংক্রমণকে প্রতিহত করতে বিভিন্ন সরকারি বিধিনিষেধ এবং বিপুলহারে টিকাকরণের সুবাদে দেশে ক্রমশ নিম্নমুখী দৈনিক আক্রান্তের সংখ্যা। পাশাপাশি, পাল্লা দিয়ে কমেছে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যাও। মাত্রাতিরিক্ত সংক্রমণের পর করোনার এই নিম্নমুখী গ্রাফই এখন স্বস্তি বাড়িয়েছে সকলের। রবিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৮৪২ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ২৪ হাজার ৩৫৪। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ২৪৪ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ২৩৪। বর্তমানে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৭০ হাজার ৫৫৭। যা গত ১৯৯ দিনের মধ্যে সর্বনিম্ন! গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ২৫ হাজার ৯৩০ জন। ইতিমধ্যেই দেশে টিকা পেয়েছেন প্রায় ৯০ কোটি ৫১ লক্ষ ৭৫ হাজার ৩৪৮ জন।

দেশের করোনা পরিস্থিতি :

এদিকে, গত একদিনে রাজ্যে বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৬১ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিলো ৭০৮। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে রাজ্যে প্রাণ হারিয়েছেন ৯ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিলো ১৩। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮০৬। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৭০ হাজার ৫৩৯। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৪৩ জন। বর্তমানে, রাজ্যে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫৮০ জন। গত একদিনে মোট ৪২ হাজার ২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। অন্যদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ১৮ জন। এর মধ্যে শুধু মেদিনীপুর শহরেই আক্রান্ত ১১ জন, ঘাটালে ৪ জন এবং খড়্গপুর, ডেবরা ও শালবনী (গোবরু)-তে ১ জন করে সংক্রমিত।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago