দ্য বেঙ্গল পোস্ট বিশেষ বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১৯ অক্টোবর: গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে ফের বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা! স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭২৬ জন। সোমবার এই সংখ্যাটা ছিলো ৬৯০ । গত একদিনে করোনার কারণে রাজ্যে প্রাণ হারিয়েছেন ৯ জন। সোমবার এই সংখ্যাটা ছিলো ১২। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৯৮। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৮১ হাজার ৯৪৬। সংক্রমণের নিরিখে রাজ্যে প্রথম স্থানে রয়েছে কলকাতা। গত ২৪ ঘন্টায় ১৮৩ জন আক্রান্ত হয়েছেন সেখানে। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭০৫ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪২৮ জন। গত একদিনে মোট ৩৩ হাজার ২১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।
এদিকে, সংক্রমণ বাড়তেই রাজ্যে কোভিড বিধিনিষেধ ফের কড়াকড়ি করা হচ্ছে! পুজোর জন্য করোনার বিধিনিষেধে ছাড় দিয়েছিল রাজ্য সরকার৷ প্রত্যাহার করা হয়েছিল নাইট কারফিউ৷ সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ, ২০ অক্টোবর সেই ছাড়ের সময়সীমা শেষ হচ্ছে৷ ফলে, আগামীকাল রাত থেকেই ফের কড়া হাতে নাইট কারফিউয়ের বিধিনিষেধ কার্যকর করার জন্য পুলিশকে নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী৷ অপরদিকে, সংক্রমণ ও সংক্রমণের হার দুইই বাড়ল পশ্চিম মেদিনীপুরে! জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় জেলায় করোনা সংক্রমিত হয়েছেন ২৩ জন। যা গত দুই সপ্তাহের মধ্যে সর্বাধিক! এর মধ্যে শুধু খড়্গপুর শহরেই ১৫ জন (রেল সূত্রে ৪ জন সহ)। মেদিনীপুরে ৩ জন, ঘাটাল মহকুমায় ৩ জন ও গড়বেতায় ২ জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। এদিকে, সারা দেশে করোনা সংক্রমণ আরও কমলো। গত চব্বিশ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৫৮ জন, মৃত্যু হয়েছে ১৬৪ জনের। সুস্থ হয়েছেন ১৯ হাজার ৪৭০ জন।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…