Corona Update

প্রায় ১ মাস পর সর্বাধিক সংক্রমণ পশ্চিম মেদিনীপুরে! আক্রান্ত ২৬, শুধু মেদিনীপুরেই ১৫, খড়্গপুরে ৭

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: দৈনিক করোনা সংক্রমণ সামান্য বাড়লো পশ্চিম মেদিনীপুরে! গত ১২ আগস্টের পর সর্বাধিক করোনা সংক্রমিত হয়েছেন গত ৮ সেপ্টেম্বর। বৃহস্পতিবার অর্থাৎ ৯ সেপ্টেম্বর সকালে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে যে রিপোর্ট পাওয়া গেছে, তাতে গত চব্বিশ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ২৬ জন।‌ যা গত কয়েক সপ্তাহের তুলনায় সামান্য বেশি। গত ১২ আগস্ট জেলায় ২৭ জন করোনা সংক্রমিত হয়েছিলেন। তারপর থেকেই সংখ্যাটা কমতে থাকে। প্রায় ২৬-২৭ দিন পর সংখ্যাটা সামান্য বাড়লো। প্রসঙ্গত, মঙ্গলবার ও বুধবারের রিপোর্টে জেলায় করোনা সংক্রমিত হয়েছিলেন যথাক্রমে ১৯ জন ও ১৭ জন। এরপর, বৃহস্পতিবারের রিপোর্টে তা বেড়ে হল- ২৬। তবে, জেলার করোনা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন জেলাশাসক ডঃ রশ্মি কমল এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা।

গত চব্বিশ ঘণ্টায় জেলায় বাড়লো দৈনিক করোনা সংক্রমণ : (প্রতীকী ছবি)

এদিকে, গত চব্বিশ ২৭ জন করোনা সংক্রমিতের মধ্যে শুধু মেদিনীপুর শহরেই ১৫ জন। এর মধ্যে, আবাসে একই পরিবারের ৩ জন আছেন, একজন শিশু (৬ বছর) সহ। বাকি ৭ জন আছেন খড়্গপুরের। রেল সূত্রে ৩ জন, আইআইটি সূত্রে ১, শহরে ২ জন এবং গ্রামীণ এলাকায় ১ জন। অন্যদিকে, ডেবরা, বেলদা ও দাসপুর থেকে ১ জন করে করোনা সংক্রমিত হয়েছেন। অবশিষ্ট একজন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা, চিকিৎসা সূত্রে তাঁর করোনা পরীক্ষা মেদিনীপুর মেডিক্যাল কলেজে হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, জেলায় আরটিপিসিআর (RT-PCR) টেস্ট স্বাভাবিক হারে হচ্ছে বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা। এদিকে, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা সাতশো’র উপরেই! ৭২৪ জন সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায় (আগের দিন ছিল ৭৫১)। মৃত্যু হয়েছে ৮ জনের (আগের দিন ছিল ৯)।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago